রাজধানীর মগবাজারে একটি শোরুমে সংঘটিত ‘নবীন পাঞ্জাবি’ ঘটনাকে কেন্দ্র করে হাতিরঝিল থানার ওসিকে ক্লোজড করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি তদন্তে কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার ডিএমপির মিডিয়া শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। ডিএমপি জানায়, গত ২০ মার্চ মগবাজারের বিশাল সেন্টারের একটি দোকানে পাঞ্জাবি বিক্রির অফারকে কেন্দ্র করে মার্কেট কমিটি ও সংশ্লিষ্ট […]
ছবি: সংগৃহীত
রাজধানীর মগবাজারে একটি শোরুমে সংঘটিত ‘নবীন পাঞ্জাবি’ ঘটনাকে কেন্দ্র করে হাতিরঝিল থানার ওসিকে ক্লোজড করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি তদন্তে কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার ডিএমপির মিডিয়া শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
ডিএমপি জানায়, গত ২০ মার্চ মগবাজারের বিশাল সেন্টারের একটি দোকানে পাঞ্জাবি বিক্রির অফারকে কেন্দ্র করে মার্কেট কমিটি ও সংশ্লিষ্ট শোরুমের মধ্যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় কোনো পুলিশ সদস্য জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে, হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ডিএমপি হেডকোয়ার্টার্সে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি এক এএসআইকে রাজারবাগ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।