সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১:৪৬ অপরাহ্ন, ২৯ এপ্রিল ২০২৬

নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও ‘নৈতিক অপরাধ’ করেছেন: রাশেদ খাঁন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ব্যক্তিগতভাবে দুর্নীতিতে জড়িত না থাকলেও তিনি ‘নৈতিক অপরাধ’ করেছেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা রাশেদ খাঁন।বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।স্ট্যাটাসে রাশেদ খাঁন বলেন, সংসদে দাঁড়িয়ে নাহিদ ইসলাম নিজের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ চেয়েছেন। তিনি ধরে […]

নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও ‘নৈতিক অপরাধ’ করেছেন: রাশেদ খাঁন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ব্যক্তিগতভাবে দুর্নীতিতে জড়িত না থাকলেও তিনি ‘নৈতিক অপরাধ’ করেছেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা রাশেদ খাঁন।
বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
স্ট্যাটাসে রাশেদ খাঁন বলেন, সংসদে দাঁড়িয়ে নাহিদ ইসলাম নিজের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ চেয়েছেন। তিনি ধরে নিচ্ছেন, নাহিদ ইসলাম ব্যক্তিগতভাবে কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নন। তবে তার দাবি, নাহিদ দায়িত্বে থাকাকালে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু ব্যক্তি ও সরকারঘনিষ্ঠ মহল দুর্নীতি ও তদবির বাণিজ্যে জড়িয়েছেন।
তিনি আরও উল্লেখ করেন, নাহিদের সাবেক পিও আতিক মোর্শেদের কর্মকাণ্ড নিয়েও বিভিন্ন অভিযোগ গণমাধ্যমে এসেছে। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে নিজস্ব ঘনিষ্ঠ লোকজনকে বসানো এবং অন্য মন্ত্রণালয়ের রদবদলেও নাহিদের প্রভাব ছিল বলে অভিযোগ করেন তিনি।
রাশেদ খাঁনের ভাষ্য অনুযায়ী, নাহিদ ইসলাম নিজেই একসময় বলেছিলেন যে তিনি কয়েকজন উপদেষ্টাকে বিশ্বাস করে প্রতারিত হয়েছেন। সেই উপদেষ্টাদের বিরুদ্ধেই এখন দুর্নীতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠছে। তাই তাদের নিয়োগদাতা হিসেবে নাহিদ দায় এড়াতে পারেন কি না—সেই প্রশ্ন তোলেন তিনি।
স্ট্যাটাসে তিনি আরও দাবি করেন, এনসিপিকে আর্থিক সহায়তা দেওয়া ধনী ব্যক্তিরা কারা, সে বিষয়েও প্রশ্ন রয়েছে। একই সঙ্গে শেখ বশির উদ্দিনকে বাণিজ্য উপদেষ্টা করার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খাঁন।
তার মতে, উপদেষ্টা পদে থাকা অবস্থায় রাজনৈতিক দল গঠন করা বড় ধরনের নৈতিক অপরাধ। তিনি বলেন, নাহিদ ইসলাম তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেও কাঙ্ক্ষিত সংস্কার করতে পারেননি এবং অতীতের দুর্নীতির তথ্যও প্রকাশ করতে ব্যর্থ হয়েছেন।
স্ট্যাটাসের শেষাংশে রাশেদ খাঁন বলেন, বিচার, সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার নিয়ে সরকারে গেলেও সেসব বাস্তবায়ন না করেই নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। তাই তিনি দুর্নীতি না করলেও নৈতিকভাবে দায় এড়াতে পারেন না।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ