নিউইয়র্কের ব্রুকলিনের ইস্ট ফ্ল্যাটবুশ এলাকায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একাধিক পরিবার বাস্তুহারা হয়েছে এবং ধোঁয়ায় আক্রান্ত একজন দমকলকর্মীকেও হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে ৮০ বছর বয়সী এক নারী ও ৫৯ বছর বয়সী এক পুরুষ রয়েছেন। গুরুতর অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাত ১১টার কিছু […]
নিউইয়র্কের ব্রুকলিনের ইস্ট ফ্ল্যাটবুশ এলাকায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একাধিক পরিবার বাস্তুহারা হয়েছে এবং ধোঁয়ায় আক্রান্ত একজন দমকলকর্মীকেও হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে ৮০ বছর বয়সী এক নারী ও ৫৯ বছর বয়সী এক পুরুষ রয়েছেন। গুরুতর অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাত ১১টার কিছু পর এম্পায়ার বুলেভার্ডের কাছে কিংস্টন অ্যাভিনিউয়ের একটি ভবনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনীর একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ঘटनাস্থলের ভিডিওতে দেখা গেছে, সারি সারি ফায়ার ট্রাক রাস্তাজুড়ে অবস্থান নেয় এবং দমকলকর্মীরা দ্রুত ভবনের ভেতরে প্রবেশ করে আগুন নেভানোর চেষ্টা চালান। অনেককে সিঁড়ি বেয়ে ওপরে উঠে হোস পাইপ দিয়ে পানি ছিটাতে দেখা যায়।
এদিকে ধোঁয়া শ্বাস নেওয়ার কারণে একজন দমকলকর্মীও অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে ভর্তি করা হলেও তিনি এখন শঙ্কামুক্ত বলে জানা গেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে এলেও এরই মধ্যে বেশ কয়েকটি পরিবারকে বাসা ছাড়তে হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।