যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে আগামী ১৯ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে পাঁচ দিনব্যাপী বৃহত্তম আইরিশ সাংস্কৃতিক উৎসব ‘মোর ফেস্ট’ (Mór Fest)। ম্যানহাটনের প্রাণকেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানকে নিউইয়র্কের ইতিহাসের প্রথম পূর্ণাঙ্গ আইরিশ সাংস্কৃতিক উৎসব হিসেবে দাবি করছেন আয়োজকরা। ১৯ থেকে ২৩ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিতব্য এই উৎসবে সংগীত, ঐতিহ্যবাহী খাবার, কৌতুক, ক্রীড়া আলোচনা এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে আগামী ১৯ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে পাঁচ দিনব্যাপী বৃহত্তম আইরিশ সাংস্কৃতিক উৎসব ‘মোর ফেস্ট’ (Mór Fest)। ম্যানহাটনের প্রাণকেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানকে নিউইয়র্কের ইতিহাসের প্রথম পূর্ণাঙ্গ আইরিশ সাংস্কৃতিক উৎসব হিসেবে দাবি করছেন আয়োজকরা। ১৯ থেকে ২৩ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিতব্য এই উৎসবে সংগীত, ঐতিহ্যবাহী খাবার, কৌতুক, ক্রীড়া আলোচনা এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে আয়ারল্যান্ডের শিল্প ও ঐতিহ্য তুলে ধরা হবে।
আয়োজক প্রতিষ্ঠান ‘তারা মোর’-এর উদ্যোগে ম্যানহাটনের বিখ্যাত ম্যাডিসন স্কয়ার গার্ডেনের কাছাকাছি এই উৎসবের আয়োজন করা হয়েছে। প্রতিদিন থাকবে ভিন্নধর্মী সব সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি। আয়োজকদের আশা, নিউইয়র্কে বসবাসরত আইরিশ বংশোদ্ভূত আমেরিকান, আইরিশ অভিবাসী এবং আইরিশ সংস্কৃতিপ্রেমীদের জন্য এই উৎসব একটি বড় মিলনমেলায় পরিণত হবে।
উৎসবে প্রবেশের জন্য দর্শকদের সুবিধার কথা বিবেচনা করে দুই ধরনের টিকেট নির্ধারণ করা হয়েছে:
পাঁচ দিনব্যাপী এই মেগা ইভেন্টে আয়ারল্যান্ডের বিশিষ্ট ক্রীড়াবিদ, উদীয়মান সংগীতশিল্পী, জনপ্রিয় কৌতুকশিল্পী এবং বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সরাসরি অংশ নেবেন। প্রতিদিনের নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে:
আয়োজক কমিটির মতে, নিউইয়র্কের বহুজাতিক ও বৈচিত্র্যময় সমাজে আইরিশ সংস্কৃতি, শিল্প ও নিজস্ব সমৃদ্ধ ঐতিহ্যকে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দেওয়াই এই উৎসবের প্রধান উদ্দেশ্য। এর পাশাপাশি নিউইয়র্কের আইরিশ কমিউনিটির মধ্যে অভ্যন্তরীণ যোগাযোগ বৃদ্ধি করা এবং নতুন প্রজন্মের কাছে নিজেদের সাংস্কৃতিক শেকড় ও ঐতিহ্য পৌঁছে দেওয়ার একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করবে ‘মোর ফেস্ট’।