সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
৪:০৩ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

নিউইয়র্কে বাজেট ঘাটতি মেটাতে প্রপার্টি ট্যাক্স বাড়ানোর আভাস মেয়র মামদানির

নিউইয়র্ক সিটির বড় বাজেট ঘাটতি পূরণে প্রপার্টি ট্যাক্স প্রায় ৯.৫ শতাংশ বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন শহরের মেয়র জোহরান মামদানি। সিটির সীমিত কর-নিয়ন্ত্রণ ব্যবস্থার মধ্যে প্রপার্টি ট্যাক্স অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার, যা প্রতিবছর মেয়র ও সিটি কাউন্সিলের সিদ্ধান্তে নির্ধারিত হয়। বর্তমানে এক, দুই ও তিনতলা বাড়ির ক্ষেত্রে প্রপার্টি ট্যাক্সের হার প্রায় ২০ শতাংশ, আর কো-অপ, কন্ডো এবং চারটির […]

নিউইয়র্কে বাজেট ঘাটতি মেটাতে প্রপার্টি ট্যাক্স বাড়ানোর আভাস মেয়র মামদানির

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

নিউইয়র্ক সিটির বড় বাজেট ঘাটতি পূরণে প্রপার্টি ট্যাক্স প্রায় ৯.৫ শতাংশ বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন শহরের মেয়র জোহরান মামদানি। সিটির সীমিত কর-নিয়ন্ত্রণ ব্যবস্থার মধ্যে প্রপার্টি ট্যাক্স অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার, যা প্রতিবছর মেয়র ও সিটি কাউন্সিলের সিদ্ধান্তে নির্ধারিত হয়।

বর্তমানে এক, দুই ও তিনতলা বাড়ির ক্ষেত্রে প্রপার্টি ট্যাক্সের হার প্রায় ২০ শতাংশ, আর কো-অপ, কন্ডো এবং চারটির বেশি ইউনিটবিশিষ্ট ভবনের জন্য এই হার ১২ শতাংশের কিছু বেশি।

মেয়র মামদানি তার উদ্বোধনী ভাষণে নিউইয়র্কের সম্পত্তি কর ব্যবস্থাকে দীর্ঘদিনের “ভাঙা” ও অকার্যকর কাঠামো হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “আপনি কী খান, কোন ভাষায় কথা বলেন, কীভাবে প্রার্থনা করেন কিংবা কোথা থেকে এসেছেন—এসব পরিচয়ের ঊর্ধ্বে যে দুটি শব্দ আমাদের একত্রিত করে, তা হলো ‘নিউইয়র্কার’। আর এই পুরোনো ও ত্রুটিপূর্ণ সম্পত্তি কর ব্যবস্থা সংস্কার করবেন নিউইয়র্কাররাই।”

তবে এখন পর্যন্ত সম্পত্তি কর সংস্কারের কোনো নির্দিষ্ট রূপরেখা প্রকাশ করা হয়নি।

মেয়র স্পষ্ট করে জানান, কর বৃদ্ধি তার জন্য শেষ বিকল্প। একই সঙ্গে তিনি অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোকুলের প্রতি আহ্বান জানাচ্ছেন, যাতে ধনী নিউইয়র্কবাসী ও বড় করপোরেট প্রতিষ্ঠানের ওপর কর বাড়ানো হয়।

মেয়র মামদানি বলেন, “এগুলো এমন কোনো পথ নয়, যা আমরা স্বেচ্ছায় নিতে চাই। একেবারে বাধ্য হয়েই এই বিকল্পগুলোর দিকে যেতে হচ্ছে।”

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ