সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
৩:২৮ পিএম, ১৭ এপ্রিল ২০২৬

নিউইয়র্কে হত্যা মামলায় দণ্ডিত সাবেক পুলিশ সার্জেন্ট আপিল চলাকালে মুক্ত

নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে কুলার নিক্ষেপের ঘটনায় হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক এনওয়াইপিডি সার্জেন্ট এরিক ডুরান আপিল চলাকালে জামিনে কারামুক্ত হয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সার্জেন্টস বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশন তার জামিনের অর্থ পরিশোধ করায় তিনি আপিল প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কারাগারের বাইরে থাকতে পারবেন। ২০২৩ সালে ৩০ বছর বয়সী এরিক দুপ্রের মৃত্যুর ঘটনায় ডুরানকে তিন থেকে নয় বছরের […]

নিউইয়র্কে হত্যা মামলায় দণ্ডিত সাবেক পুলিশ সার্জেন্ট আপিল চলাকালে মুক্ত

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে কুলার নিক্ষেপের ঘটনায় হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক এনওয়াইপিডি সার্জেন্ট এরিক ডুরান আপিল চলাকালে জামিনে কারামুক্ত হয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সার্জেন্টস বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশন তার জামিনের অর্থ পরিশোধ করায় তিনি আপিল প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কারাগারের বাইরে থাকতে পারবেন।

২০২৩ সালে ৩০ বছর বয়সী এরিক দুপ্রের মৃত্যুর ঘটনায় ডুরানকে তিন থেকে নয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে আদালত তাকে দ্বিতীয়-ডিগ্রি ম্যানস্লটার বা অনিচ্ছাকৃত হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে।

মামলার বিবরণ অনুযায়ী, ডুরান একটি পিকনিক কুলার ছুড়ে মারেন, যা স্কুটারে পালানোর চেষ্টা করা দুপ্রের গায়ে লাগে। এতে দুর্ঘটনা ঘটে এবং গুরুতর আঘাতে তার মৃত্যু হয়।

ডুরানের আইনজীবী আর্থার আইডালা বলেন, আদালত মনে করেছে এই মামলায় গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন রয়েছে। তিনি দাবি করেন, ডুরান পলাতক হওয়ার ঝুঁকিতে নেই এবং সমাজের জন্য হুমকিও নন। তাই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে পরিবারের সঙ্গে থাকার অনুমতি দেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ