নিউইয়র্ক সিটির লোয়ার ম্যানহাটনের ক্যানাল স্ট্রিট ও আশপাশের এলাকায় বড় ধরনের অভিযানে বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ করেছে নিউইয়র্ক পুলিশ বিভাগ। পুলিশের দাবি, জব্দ করা এসব পণ্যের আসল বাজারমূল্য প্রায় ১৫১ মিলিয়ন ডলারের সমান। বৃহস্পতিবার পরিচালিত এই অভিযানে মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ট্রেডমার্ক জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। […]
নিউইয়র্ক সিটির লোয়ার ম্যানহাটনের ক্যানাল স্ট্রিট ও আশপাশের এলাকায় বড় ধরনের অভিযানে বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ করেছে নিউইয়র্ক পুলিশ বিভাগ। পুলিশের দাবি, জব্দ করা এসব পণ্যের আসল বাজারমূল্য প্রায় ১৫১ মিলিয়ন ডলারের সমান।
বৃহস্পতিবার পরিচালিত এই অভিযানে মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ট্রেডমার্ক জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া পণ্যের মধ্যে ছিল নকল রোলেক্স ঘড়ি, নিউইয়র্ক নিকসের জার্সি, বিভিন্ন ব্র্যান্ডের সুগন্ধি, সানগ্লাস, হ্যান্ডব্যাগ, খেলনা এবং বিলাসবহুল ব্র্যান্ডের আরও নানা ধরনের জাল সামগ্রী। এসব পণ্য আসল হলে তাদের সম্ভাব্য বাজারমূল্য দাঁড়াত প্রায় ১৫১ মিলিয়ন ডলার।
অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনী প্রায় ১ লাখ ৪৫ হাজার ডলার নগদ অর্থও উদ্ধার করেছে।
শুধু ক্যানাল স্ট্রিটেই নয়, একই দিনে হেস্টার স্ট্রিট, মালবেরি স্ট্রিট এবং ওয়েস্ট ২৭তম স্ট্রিট এলাকাতেও অভিযান পরিচালনা করা হয়। নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, অবৈধ ফুটপাত ব্যবসা, নকল পণ্যের বেচাকেনা এবং জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা কমানোর লক্ষ্যেই এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
এনওয়াইপিডির তথ্য অনুযায়ী, চলতি বছরের মে ও জুন মাসেও একই এলাকায় একাধিক অভিযানে ১০০ মিলিয়ন ডলারের বেশি মূল্যের নকল পণ্য জব্দ করা হয়েছিল।
স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এবং জনপ্রতিনিধিদের অভিযোগের পর ক্যানাল স্ট্রিট ও আশপাশের এলাকায় অবৈধ ব্যবসা ও জাল পণ্যের বাজারের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে নিউইয়র্ক পুলিশ বিভাগ।