সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
১২:০৩ অপরাহ্ন, ২০ নভেম্বর ২০২৬

নিউইয়র্কে ২০৩২ সালের মধ্যে বন্ধ হচ্ছে কুখ্যাত রাইকার্স কারাগার, নতুন পরিকল্পনা মামদানির

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স আইল্যান্ড কারাগার ২০৩২ সালের মধ্যে বন্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছেন নগরীর মেয়র জোহরান মামদানি। শুক্রবার (২০ নভেম্বর) ঘোষিত এ পরিকল্পনায় কারাগারটির বন্দিসংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে চারটি বরোতে নতুন ও আধুনিক কারাগার নির্মাণের মাধ্যমে বন্দিদের স্থানান্তরের রূপরেখা তুলে ধরা হয়েছে। বর্তমানে রাইকার্সে ৬ হাজার ৫০০ জনের বেশি বন্দি রয়েছেন। মামদানির পরিকল্পনা অনুযায়ী, এ […]

নিউইয়র্কে ২০৩২ সালের মধ্যে বন্ধ হচ্ছে কুখ্যাত রাইকার্স কারাগার, নতুন পরিকল্পনা মামদানির

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স আইল্যান্ড কারাগার ২০৩২ সালের মধ্যে বন্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছেন নগরীর মেয়র জোহরান মামদানি। শুক্রবার (২০ নভেম্বর) ঘোষিত এ পরিকল্পনায় কারাগারটির বন্দিসংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে চারটি বরোতে নতুন ও আধুনিক কারাগার নির্মাণের মাধ্যমে বন্দিদের স্থানান্তরের রূপরেখা তুলে ধরা হয়েছে।

বর্তমানে রাইকার্সে ৬ হাজার ৫০০ জনের বেশি বন্দি রয়েছেন। মামদানির পরিকল্পনা অনুযায়ী, এ সংখ্যা কমিয়ে প্রায় ৪ হাজার ৫০০-তে নামিয়ে আনা হবে। এ জন্য বিকল্প কর্মসূচি, তত্ত্বাবধানে মুক্তি, আবাসন ও সামাজিক সেবার সুযোগ বাড়ানোর পাশাপাশি জামিন পরিশোধের অনলাইন ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হবে।

রাইকার্স কারাগারে দীর্ঘদিন ধরে সহিংসতা, অতিরিক্ত বন্দির চাপ ও বন্দিদের নিরাপত্তা নিয়ে সমালোচনা রয়েছে। পরিস্থিতির উন্নয়নে একজন ফেডারেল বিচারক কারাগারটির সংস্কার ও ব্যবস্থাপনা তদারকির জন্য বাইরের একজন ব্যবস্থাপক নিয়োগ করেছেন।

২০১৯ সালে অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে রাইকার্স বন্ধ করে চারটি ছোট ও আধুনিক কারাগার নির্মাণের আইনি বাধ্যবাধকতা রয়েছে। তবে নির্মাণকাজে বিলম্ব ও বন্দির সংখ্যা কমানোর চ্যালেঞ্জের কারণে নির্ধারিত সময়ের মধ্যে কারাগারটি বন্ধ করা সম্ভব হচ্ছে না। এ কারণে সময়সীমা বাড়িয়ে ২০৩২ সাল পর্যন্ত নেওয়ার পরিকল্পনা করেছে মামদানি প্রশাসন।

নতুন পরিকল্পনা অনুযায়ী, ব্রুকলিনে ২০২৯ সালে এবং ব্রঙ্কস ও কুইন্সে ২০৩১ সালে নতুন কারাগার চালু হবে। ম্যানহাটনের কারাগারটি চালু হওয়ার কথা ২০৩২ সালে। এরপর রাইকার্সের বন্দিদের এসব কারাগারে এবং প্রয়োজন অনুযায়ী কয়েকটি চিকিৎসাকেন্দ্রে স্থানান্তর করা হবে।

কারাগারের বন্দিসংখ্যা কমাতে বিকল্প কর্মসূচির পাশাপাশি পুনর্বাসন, মানসিক স্বাস্থ্যসেবা ও সামাজিক সহায়তার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। জামিন পরিশোধের অনলাইন ব্যবস্থাও পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

মামদানি প্রশাসনের লক্ষ্য, রাইকার্সের পরিবর্তে ছোট পরিসরের আধুনিক কারাগার গড়ে তোলা এবং বন্দিদের জন্য তুলনামূলক নিরাপদ ও মানবিক পরিবেশ নিশ্চিত করা। তবে ২০৩২ সালের মধ্যে কারাগার বন্ধের পরিকল্পনা বাস্তবায়নে সময়সীমা বাড়ানোর জন্য প্রয়োজনীয় আইনি অনুমোদনও নিতে হবে।

তথ্যসূত্র: এনবিসি নিউজ।

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ