নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথমবারের মতো, মেয়র জোহরান মামদানি রমজান উপলক্ষে রাইকার্স আইল্যান্ড কারাগারে বন্দি মুসলিমদের সঙ্গে ইফতার ও নামাজ আদায় করেছেন। সোমবার রাতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তিনি কারাগারে প্রবেশ করেন। সেখানে এক কক্ষে জড়ো হওয়া বন্দিদের সঙ্গে কোরআন নিয়ে আলোচনা করেন এবং পরে তাদের সঙ্গে কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। এরপর সবাই মিলে ইফতারে […]
ছবি: সংগৃহীত
নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথমবারের মতো, মেয়র জোহরান মামদানি রমজান উপলক্ষে রাইকার্স আইল্যান্ড কারাগারে বন্দি মুসলিমদের সঙ্গে ইফতার ও নামাজ আদায় করেছেন।
সোমবার রাতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তিনি কারাগারে প্রবেশ করেন। সেখানে এক কক্ষে জড়ো হওয়া বন্দিদের সঙ্গে কোরআন নিয়ে আলোচনা করেন এবং পরে তাদের সঙ্গে কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। এরপর সবাই মিলে ইফতারে অংশ নেন।
এই ঘটনাকে অনেকেই ‘অভূতপূর্ব’ হিসেবে উল্লেখ করছেন। কারণ, যুক্তরাষ্ট্রের একটি বড় শহরের মেয়র এভাবে কারাগারের ভেতরে বন্দিদের সঙ্গে ধর্মীয় কার্যক্রমে অংশ নিয়েছেন—এমন নজির আগে দেখা যায়নি।
সেখানে উপস্থিত বন্দিদের অনেকেই মেয়রের এই উদ্যোগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখেছেন। তাদের মতে, কঠিন পরিস্থিতিতে একজন দায়িত্বশীল নেতা পাশে দাঁড়ানো তাদের জন্য আশার প্রতীক।
মেয়র জোহরান মামদানি নিজেও এ ঘটনাকে তার দায়িত্বকালের অন্যতম গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এটি একজন মুসলিম নিউইয়র্কার হিসেবে তার স্বাভাবিক জীবনচর্চারই অংশ।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র–এ মুসলিমদের নিয়ে সমালোচনা ও বিদ্বেষের প্রেক্ষাপটে এ উদ্যোগটি বিশেষ গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে তিনি বিভিন্ন স্থানে ইফতার আয়োজনের মাধ্যমে সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বার্তা দিচ্ছেন।
রমজানের পরদিনই তিনি সেন্ট প্যাট্রিক’স ডে উপলক্ষে আয়োজিত প্যারেডেও অংশ নেন, যা বহুসাংস্কৃতিক সহাবস্থানের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।