সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
১:৫৫ অপরাহ্ন, ১৯ মে ২০২৬

নিউইয়র্ক সিটির ম্যানহাটনে খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যানহাটনে ঢাকনাবিহীন একটি ম্যানহোলে পড়ে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সোমবার রাত সাড়ে ১১টার দিকে মিডটাউন ম্যানহাটনের ওয়েস্ট ৫২ স্ট্রিট ও ফিফথ অ্যাভিনিউয়ের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম ডোনিকে গোকাজ (৫৬)। তিনি ওয়েস্টচেস্টার কাউন্টির ব্রিয়ারক্লিফ ম্যানর এলাকার বাসিন্দা ছিলেন […]

নিউইয়র্ক সিটির ম্যানহাটনে খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যানহাটনে ঢাকনাবিহীন একটি ম্যানহোলে পড়ে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সোমবার রাত সাড়ে ১১টার দিকে মিডটাউন ম্যানহাটনের ওয়েস্ট ৫২ স্ট্রিট ও ফিফথ অ্যাভিনিউয়ের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম ডোনিকে গোকাজ (৫৬)। তিনি ওয়েস্টচেস্টার কাউন্টির ব্রিয়ারক্লিফ ম্যানর এলাকার বাসিন্দা ছিলেন বলে জানিয়েছে তার পরিবার।

পুলিশ জানায়, গোকাজ নিজের মার্সিডিজ গাড়ি পার্ক করার পর রাস্তা দিয়ে হাঁটার সময় অসাবধানতাবশত খোলা ম্যানহোলে পড়ে যান। প্রায় ১০ ফুট গভীর ওই গর্তে পড়ে গুরুতর আহত হন তিনি।

পরে উদ্ধারকারীরা তাকে দ্রুত নিউইয়র্ক প্রেসবাইটেরিয়ান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের পরিবার শহরের সড়ক নিরাপত্তা ও ম্যানহোল ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। তাদের অভিযোগ, এমন অব্যবস্থাপনার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনাস্থলের আশপাশে কোনো নির্মাণকাজ চলছিল না। ম্যানহোলের ঢাকনাটি গর্ত থেকে প্রায় ১৫ ফুট দূরে পড়ে ছিল। কীভাবে সেটি সরে যায়, তা খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ