সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আইন ও বিচার
৪:০৮ এএম, ৭ ডিসেম্বর ২০২৫

নিকাহ রেজিস্ট্রার হতে পারবেন কওমি ডিগ্রিধারীরাঃ আইন উপদেষ্টা

কওমি মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীদের জন্য নিকাহ রেজিস্ট্রার (কাজী) হিসেবে নিয়োগের পথ উন্মুক্ত হয়েছে। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, আইন সংশোধনের মাধ্যমে এবার দাওরায়ে হাদিস পাস করা ব্যক্তিরাও এ পদে আবেদন করতে পারবেন। রোববার (৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, আগে শুধুমাত্র আলিম সনদধারীরাই কাজী হওয়ার যোগ্যতা […]

নিকাহ রেজিস্ট্রার হতে পারবেন কওমি ডিগ্রিধারীরাঃ আইন উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

কওমি মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীদের জন্য নিকাহ রেজিস্ট্রার (কাজী) হিসেবে নিয়োগের পথ উন্মুক্ত হয়েছে। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, আইন সংশোধনের মাধ্যমে এবার দাওরায়ে হাদিস পাস করা ব্যক্তিরাও এ পদে আবেদন করতে পারবেন।

রোববার (৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, আগে শুধুমাত্র আলিম সনদধারীরাই কাজী হওয়ার যোগ্যতা পেতেন। কিন্তু সংশোধিত বিধান অনুযায়ী এখন কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাওরায়ে হাদিস সনদও এই যোগ্যতার অন্তর্ভুক্ত হয়েছে।

তিনি আরও বলেন, সংশোধিত আইন কার্যকর হওয়ায় আজ থেকেই কওমি শিক্ষাব্যবস্থা থেকে দাওরায়ে হাদিস সম্পন্নকারীরা নিকাহ রেজিস্ট্রারের পদে আবেদন করতে পারবেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ