সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:২৪ পিএম, ২৭ জুন ২০২৬

নিজের ছবিসংবলিত নতুন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বিশেষ নকশার নতুন মার্কিন পাসপোর্ট উন্মোচন করেছেন। এই স্মারক পাসপোর্টে ট্রাম্পের নিজের একটি কঠোর ও গম্ভীর মুখভঙ্গির ছবি সংযোজন করা হয়েছে। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পাসপোর্টটির নমুনা প্রকাশ করেন ট্রাম্প। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের নতুন পাসপোর্ট হিসেবে এটিকে পরিচয় করিয়ে দেন। পাসপোর্টের নকশায় আরও একটি […]

নিজের ছবিসংবলিত নতুন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বিশেষ নকশার নতুন মার্কিন পাসপোর্ট উন্মোচন করেছেন। এই স্মারক পাসপোর্টে ট্রাম্পের নিজের একটি কঠোর ও গম্ভীর মুখভঙ্গির ছবি সংযোজন করা হয়েছে।

শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পাসপোর্টটির নমুনা প্রকাশ করেন ট্রাম্প। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের নতুন পাসপোর্ট হিসেবে এটিকে পরিচয় করিয়ে দেন। পাসপোর্টের নকশায় আরও একটি বার্তা সংযোজন করা হয়েছে, যার অর্থ—‘স্বাগতম, তবে শৃঙ্খলা ও নিয়ম মেনে চলুন।’

পাসপোর্টের ভেতরের পাতায় ট্রাম্পকে একটি টেবিলের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তার নিচে রয়েছে তার স্বাক্ষর। পটভূমিতে ব্যবহার করা হয়েছে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের অংশবিশেষ।

অন্য একটি পাতায় ১৭৭৬ সালে স্বাধীনতার ঘোষণাপত্র স্বাক্ষরের ঐতিহাসিক দৃশ্যের চিত্র সংযোজন করা হয়েছে। সেখানে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তির স্মারক উল্লেখ রয়েছে।

পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, আগামী ৬ জুলাই থেকে সীমিত পরিসরে এই বিশেষ পাসপোর্ট বিতরণ শুরু হবে। প্রাথমিকভাবে শুধুমাত্র রাজধানী ওয়াশিংটনে সরাসরি আবেদনকারীদের জন্য এটি সরবরাহ করা হবে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবেই এই বিশেষ পাসপোর্ট চালু করা হয়েছে। একই সঙ্গে এটি প্রেসিডেন্ট ট্রাম্পের রাজনৈতিক ও ব্যক্তিগত পরিচিতিকেও নতুনভাবে তুলে ধরছে।

নতুন এই পাসপোর্ট কার্যকর হলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো কোনো বর্তমান প্রেসিডেন্টের ছবি সাধারণ নাগরিকদের ভ্রমণ নথির অংশ হিসেবে ব্যবহৃত হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ