সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
২:১৬ অপরাহ্ন, ৮ ফেব্রুয়ারি ২০২৬

নিজের বিরুদ্ধে হওয়া বিক্ষোভে উপস্থিত নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী নিজের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ মিছিলে সরাসরি উপস্থিত হন। রোববার (৮ ফেব্রুয়ারি) বাদ আসর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে আল্লামা জুনায়েদ বাবুনগরী স্মৃতি সংসদের আয়োজনে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। কর্মসূচি শুরুর পরপরই নাসীরুদ্দীন পাটওয়ারীকে সেখানে উপস্থিত থাকতে এবং বক্তব্য দিতে দেখা যায়। হেফাজতে […]

নিজের বিরুদ্ধে হওয়া বিক্ষোভে উপস্থিত নাসীরুদ্দীন পাটওয়ারী
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী নিজের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ মিছিলে সরাসরি উপস্থিত হন।

রোববার (৮ ফেব্রুয়ারি) বাদ আসর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে আল্লামা জুনায়েদ বাবুনগরী স্মৃতি সংসদের আয়োজনে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। কর্মসূচি শুরুর পরপরই নাসীরুদ্দীন পাটওয়ারীকে সেখানে উপস্থিত থাকতে এবং বক্তব্য দিতে দেখা যায়।

হেফাজতে ইসলামের সাবেক মহাসচিব ও আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নিয়ে তার কথিত মিথ্যাচার ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে এই বিক্ষোভের আয়োজন করা হয়।

পরে বিক্ষোভের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে নিজের ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন,
“আমার কথায় বা আচরণে যারা মনঃকষ্ট পেয়েছেন, তাদের কাছে আমি আন্তরিকভাবে নিঃশর্ত দুঃখ প্রকাশ করছি।”

ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ