নিজের নির্বাচনী এলাকায় গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। রবিবার দুপুর ১টার দিকে জনসমাগমের সামনে তাকে লক্ষ্য করে স্লোগান তুললে সেখানে উত্তেজনা তৈরি হয়। ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীরা জানায়, রহমতপুর–বাবুগঞ্জ–মুলাদী–হিজলা সড়কের আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিতে যান ব্যারিস্টার ফুয়াদ। সেখানে বক্তব্য দিতে গিয়ে তিনি […]
নিজের নির্বাচনী এলাকায় গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। রবিবার দুপুর ১টার দিকে জনসমাগমের সামনে তাকে লক্ষ্য করে স্লোগান তুললে সেখানে উত্তেজনা তৈরি হয়।
ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীরা জানায়, রহমতপুর–বাবুগঞ্জ–মুলাদী–হিজলা সড়কের আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিতে যান ব্যারিস্টার ফুয়াদ। সেখানে বক্তব্য দিতে গিয়ে তিনি দাবি করেন, স্থানীয়দের চাঁদা দাবির কারণেই সেতুর নির্মাণকাজ দীর্ঘদিন ধরে আটকে ছিল। বক্তব্যের পরপরই উপস্থিত জনতা তাকে ঘিরে বিক্ষোভধর্মী স্লোগান দিতে শুরু করে।
পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে ব্যারিস্টার ফুয়াদ নিরাপত্তার স্বার্থে গাড়িতে উঠে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।