সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
১:২১ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫

নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা আয়োজন করা হচ্ছে না। নির্বাচন সামনে রেখে ওই এলাকায় কোনো ধরনের বড় সমাবেশ বা অনুষ্ঠান না করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সাল হাসান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় […]

বিশ্ব ইজতেমা
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা আয়োজন করা হচ্ছে না। নির্বাচন সামনে রেখে ওই এলাকায় কোনো ধরনের বড় সমাবেশ বা অনুষ্ঠান না করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সাল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শক (আইজি), গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি)সহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, মাদ্রাসা উলুমি দীনিয়া মালওয়ালী মসজিদের খতিব ও প্রিন্সিপাল এবং তাবলীগ জামাতের আহলে সুরার সদস্য মোহাম্মদ জুবায়ের টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে আগামী ২ থেকে ৪ জানুয়ারি ‘খুরুজের জোড়’ এবং ২২ থেকে ২৪ জানুয়ারি বিশ্ব ইজতেমা আয়োজনের অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন।

তবে ওই আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার স্বার্থে নির্বাচন-পূর্ব সময়ে টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে ‘খুরুজের জোড়’ ও ‘বিশ্ব ইজতেমা–২০২৬’সহ কোনো ধরনের সমাবেশ বা অনুষ্ঠান আয়োজন না করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ