রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ভোটের আগের রাতে বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নির্বাচনকে কেন্দ্র করে ছড়ানো গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর […]
ছবি: সংগৃহীত
রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
ভোটের আগের রাতে বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নির্বাচনকে কেন্দ্র করে ছড়ানো গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘প্রিয় দেশবাসী, লাইলাতুল গুজব চলছে। সবাই সাবধান। এই সমস্ত গুজবকে পাত্তা দেবেন না। ইনশাআল্লাহ, সত্যের বিজয় অবশ্যম্ভাবী।’ তিনি ভোটারদের শান্ত ও সচেতন থাকার আহ্বান জানান।
এবারের নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডা. শফিকুর রহমান। জামায়াত সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সকালে তিনি মিরপুরের ৬০ ফিট এলাকার মনিপুর হাই স্কুল কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন।