আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভারত আবারও ষড়যন্ত্রে জড়িত বলে অভিযোগ করেছেন ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার রাজধানীর মালিবাগ এলাকায় নির্বাচনি প্রচারণা ও গণসংযোগে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন। নাহিদ ইসলাম বলেন, নির্বাচন সামনে রেখে একটি প্রতিবেশী দেশ পরিকল্পিতভাবে হস্তক্ষেপের চেষ্টা করছে। তিনি দাবি করেন, […]
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভারত আবারও ষড়যন্ত্রে জড়িত বলে অভিযোগ করেছেন ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার রাজধানীর মালিবাগ এলাকায় নির্বাচনি প্রচারণা ও গণসংযোগে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।
নাহিদ ইসলাম বলেন, নির্বাচন সামনে রেখে একটি প্রতিবেশী দেশ পরিকল্পিতভাবে হস্তক্ষেপের চেষ্টা করছে। তিনি দাবি করেন, ওই দেশের কূটনীতিকদের সাম্প্রতিক মন্তব্য নির্বাচনকে প্রভাবিত করার ইঙ্গিত বহন করে। অতীতেও আওয়ামী লীগের সময়ে বিতর্কিত ও ভোট কারচুপির নির্বাচনকে ভারত সমর্থন দিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, এবারও একই ধরনের ষড়যন্ত্র চলছে।
তিনি আরও অভিযোগ করেন, তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম অর্থের প্রভাব খাটিয়ে নিজের দ্বৈত নাগরিকত্বের বিষয়টি আড়াল করার চেষ্টা করছেন। নাহিদ ইসলামের ভাষ্য অনুযায়ী, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।