সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

ধর্ম
৫:১৬ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচন সফল হওয়ায় দেশজুড়ে শোকরানা দোয়ার আহ্বান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হওয়ায় শুক্রবার দেশব্যাপী শোকরানা দোয়া আয়োজনের আহ্বান জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, এবারের নির্বাচন সর্বমহলে গ্রহণযোগ্য ও প্রশংসিত হয়েছে। এ উপলক্ষে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় এবং দেশের কল্যাণ কামনায় আগামীকাল শুক্রবার বাদ জুমআ দেশের প্রতিটি মসজিদে শোকরানা […]

নির্বাচন সফল হওয়ায় দেশজুড়ে শোকরানা দোয়ার আহ্বান
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হওয়ায় শুক্রবার দেশব্যাপী শোকরানা দোয়া আয়োজনের আহ্বান জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, এবারের নির্বাচন সর্বমহলে গ্রহণযোগ্য ও প্রশংসিত হয়েছে। এ উপলক্ষে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় এবং দেশের কল্যাণ কামনায় আগামীকাল শুক্রবার বাদ জুমআ দেশের প্রতিটি মসজিদে শোকরানা দোয়ার আয়োজন করা হবে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও স্ব স্ব ধর্মমতে বিশেষ প্রার্থনার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুবিধামতো সময়ে মন্দির, গির্জা ও প্যাগোডায়ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিবদের নির্দেশ দেওয়া হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে, এই শোকরানা দোয়া ও প্রার্থনার মাধ্যমে দেশে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি আরও সুদৃঢ় হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ