Advertise with us
সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
১:০৬ পিএম, ২১ মে ২০২৬

নির্বাচন হবে উন্মুক্ত, সবাই অংশ নেবে বলে আশা তামিমের

আগামী ৭ জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন এই নির্বাচনে সবাই অংশ নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। বৃহস্পতিবার (২১ মে) গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তামিম। নির্বাচনী প্রক্রিয়া নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি জানান, এ বিষয়ে তিনি সরাসরি কোনো ভূমিকা রাখছেন না। তার ভাষায়, […]

নির্বাচন হবে উন্মুক্ত, সবাই অংশ নেবে বলে আশা তামিমের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

আগামী ৭ জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন এই নির্বাচনে সবাই অংশ নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।

বৃহস্পতিবার (২১ মে) গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তামিম। নির্বাচনী প্রক্রিয়া নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি জানান, এ বিষয়ে তিনি সরাসরি কোনো ভূমিকা রাখছেন না। তার ভাষায়, তিনি নিজেকে পুরোপুরি নির্বাচনসংক্রান্ত কাজ থেকে সরিয়ে নিয়েছেন এবং সবকিছু এখন নির্বাচন কমিশনের ওপর নির্ভর করছে।

তামিম আরও বলেন, তিনি কোনো চিঠিতে সই করছেন না এবং কাউন্সিলরশিপ রিটার্নও দিচ্ছেন না। তার দাবি, এবারের নির্বাচন হবে আগের তুলনায় আরও স্বচ্ছ।

এ সময় বিসিবি প্রধান আশা প্রকাশ করেন, এবারের ভোটে অংশগ্রহণকারী সংখ্যা বেশি হবে। ক্রিকেট সংগঠক, ব্যবসায়ী এবং যারা দেশের ক্রিকেটের উন্নতি চান, তারা যেন নির্বাচনে অংশ নেন—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

তামিমের মতে, একটি বড় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনই ক্রিকেটের জন্য ইতিবাচক হবে। তিনি বলেন, “আশা করি একটা ওপেন ইলেকশন হবে। সবাই অংশগ্রহণ করবে, সবাই সবার মতো করে ভোট চাইবে।”

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ