ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের জোটের প্রার্থী নুসরাত তাবাসসুম জ্যোতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সোমবার নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হাইকোর্টের নির্দেশনার পর তার মনোনয়নপত্র গ্রহণ ও যাচাই-বাছাই সম্পন্ন করা হয় এবং বৈধ ঘোষণা […]
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের জোটের প্রার্থী নুসরাত তাবাসসুম জ্যোতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
সোমবার নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হাইকোর্টের নির্দেশনার পর তার মনোনয়নপত্র গ্রহণ ও যাচাই-বাছাই সম্পন্ন করা হয় এবং বৈধ ঘোষণা করা হয়।
পরে জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪ অনুযায়ী তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
এর আগে নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেওয়ায় তা প্রথমে বাতিল করা হয়েছিল। পরে হাইকোর্টে রিট করলে আদালত মনোনয়ন গ্রহণ করে যাচাই-বাছাইয়ের নির্দেশ দেন। সেই নির্দেশনার ভিত্তিতেই নির্বাচন কমিশন তার প্রার্থিতা বৈধ করে।
উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনের অধিকাংশ পদেই সমসংখ্যক প্রার্থী থাকায় বিএনপি জোট, জামায়াত জোট এবং স্বতন্ত্র প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নুসরাত তাবাসসুমের নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে সংরক্ষিত ৫০টি নারী আসনের পুরো প্রক্রিয়া সম্পন্ন হলো।
এখন আনুষ্ঠানিক শপথ গ্রহণের জন্য গেজেট সংসদ সচিবালয়ে পাঠানো হবে।