সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আইন ও বিচার
৪:৫১ পিএম, ২০ আগস্ট ২০২৬

নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় ২৪ আগস্ট

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টের রায় আগামী ২৪ আগস্ট ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (২০ আগস্ট) ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের শুনানি শেষ হওয়ার পর বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করেন। আদালতে […]

নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় ২৪ আগস্ট

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টের রায় আগামী ২৪ আগস্ট ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের শুনানি শেষ হওয়ার পর বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির। আসামিপক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী, এস এম শাহজালাল, এস এম মাসুদ হোসেন দোলন, মোহাম্মদ শিশির মনিরসহ অন্য আইনজীবীরা।

নুসরাত হত্যা মামলায় ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রায় দেন। ওই রায়ে মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে দণ্ডিত আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। একই সঙ্গে আসামিরা পৃথক আপিল ও জেল আপিল করেন।

নথিপত্র অনুযায়ী, ২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা নিজ কক্ষে নুসরাতকে ডেকে নিয়ে শ্লীলতাহানি করেন। এ ঘটনায় মামলা হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। মামলা তুলে না নেওয়ায় ৬ এপ্রিল মাদ্রাসার ছাদে নুসরাতকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল তার মৃত্যু হয়।

নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান (নোমান) সোনাগাজী থানায় মামলা করেন। পরে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

ডেথ রেফারেন্সের জন্য মামলার নথিপত্র ২০১৯ সালের ২৯ অক্টোবর হাইকোর্টে পৌঁছায়। এরপর চাঞ্চল্যকর মামলা হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে পেপারবুক প্রস্তুত করা হয়। প্রায় সাত বছর পর চলতি বছরের ২৮ জুলাই হাইকোর্টে এই মামলার শুনানি শুরু হয়।

নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীন মৃত্যুদণ্ডাদেশের ডেথ রেফারেন্স ও সংশ্লিষ্ট আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানির জন্য গত ১০ জুন বিশেষ হাইকোর্ট বেঞ্চ গঠন করা হয়। ওই বেঞ্চেই নুসরাত হত্যা মামলার শুনানি অনুষ্ঠিত হয়।

আগামী ২৪ আগস্ট রায় ঘোষণার মাধ্যমে দীর্ঘদিন ধরে চলা এ মামলার উচ্চ আদালতের পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ ধাপ শেষ হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ