দেশজুড়ে মোবাইল নেটওয়ার্কের মান উন্নত করতে নতুন উদ্যোগ হাতে নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিশেষ করে ঘরের ভেতরে দুর্বল সিগন্যাল এবং ইন্টারনেট সমস্যার সমাধানে ‘ই-জিএসএম’ ব্যান্ড ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ইতোমধ্যে সাড়ে ১৮ কোটির বেশি ছাড়িয়েছে। তবে শহরের তুলনায় গ্রাম ও প্রান্তিক অঞ্চলে নেটওয়ার্কের মান এখনও তুলনামূলক […]
ছবি: সংগৃহীত
দেশজুড়ে মোবাইল নেটওয়ার্কের মান উন্নত করতে নতুন উদ্যোগ হাতে নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিশেষ করে ঘরের ভেতরে দুর্বল সিগন্যাল এবং ইন্টারনেট সমস্যার সমাধানে ‘ই-জিএসএম’ ব্যান্ড ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ইতোমধ্যে সাড়ে ১৮ কোটির বেশি ছাড়িয়েছে। তবে শহরের তুলনায় গ্রাম ও প্রান্তিক অঞ্চলে নেটওয়ার্কের মান এখনও তুলনামূলক দুর্বল। অনেক ব্যবহারকারী অভিযোগ করেন, ঘরের ভেতরে ঢুকলেই সিগন্যাল কমে যায়, কল ড্রপ হয় এবং ইন্টারনেটের গতি কমে পড়ে। এই সমস্যাগুলো সমাধানে নতুন ব্যান্ড ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে একটি অপারেটরকে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে তরঙ্গ বরাদ্দ দেওয়া হয়েছিল। এবার অন্যান্য অপারেটরও নতুন ‘ই-জিএসএম’ ব্যান্ড থেকে তরঙ্গ পাওয়ার আগ্রহ দেখিয়েছে। জানা গেছে, এই ব্যান্ডের তরঙ্গ ব্যবহারের মাধ্যমে নেটওয়ার্ক কাভারেজ বিশেষ করে ঘরের ভেতরে আরও উন্নত করা সম্ভব হবে।
বর্তমানে নিয়ন্ত্রক সংস্থার কাছে সীমিত পরিমাণ তরঙ্গ বরাদ্দের সুযোগ রয়েছে। এ কারণে অপারেটরদের মধ্যে পরীক্ষামূলকভাবে কিছু তরঙ্গ ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে, যাতে এর কার্যকারিতা যাচাই করা যায়। পরীক্ষার ফল সন্তোষজনক হলে ভবিষ্যতে স্থায়ীভাবে বরাদ্দ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
মোবাইল অপারেটরগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্রাহকদের দীর্ঘদিনের নেটওয়ার্ক সমস্যার একটি কার্যকর সমাধান আসতে পারে। বিশেষ করে ডাটা সেবা এবং ভেতরের কাভারেজ উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
বর্তমানে দেশে চারটি মোবাইল অপারেটর ভয়েস কল ও ইন্টারনেট সেবা প্রদান করছে। নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে গ্রাহকরা আরও স্থিতিশীল ও উন্নত মানের সেবা পাবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।