সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৬:২৩ অপরাহ্ন, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

নেতাকর্মীদের সঙ্গে গণইফতারে অংশ নিলেন নুরুল হক নুর

গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে গণইফতার কর্মসূচিতে অংশ নিয়েছেন বাংলাদেশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। বৃহস্পতিবার রাজধানীর গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় আল রাজী কমপ্লেক্সের সামনে এই গণইফতার কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন। গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য […]

নেতাকর্মীদের সঙ্গে গণইফতারে অংশ নিলেন নুরুল হক নুর

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে গণইফতার কর্মসূচিতে অংশ নিয়েছেন বাংলাদেশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

বৃহস্পতিবার রাজধানীর গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় আল রাজী কমপ্লেক্সের সামনে এই গণইফতার কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, প্রতিবছরের মতো এবারও রমজান মাসজুড়ে গণইফতার কর্মসূচি পরিচালনা করছে গণঅধিকার পরিষদ। এ কর্মসূচির আয়োজন করছে ঢাকা মহানগর দক্ষিণ শাখা এবং পুরো রমজান মাসজুড়ে এ কার্যক্রম চলবে।

তিনি আরও বলেন, এই গণইফতার আয়োজন করা হচ্ছে জনগণের সহযোগিতায়। এতে যে কেউ স্বেচ্ছায় সহযোগিতা করতে পারেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ