সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১:৪১ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারি ২০২৬

নেত্রকোনায় বিএনপির লুৎফুজ্জামান বাবর জয়ী

নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে বেসরকারি ফলাফলে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হলে তার বিজয়ের বিষয়টি নিশ্চিত হয়। প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী, লুৎফুজ্জামান বাবর ১ লাখ ৬০ হাজার ৩৫১ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত […]

নেত্রকোনায় বিএনপির লুৎফুজ্জামান বাবর জয়ী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে বেসরকারি ফলাফলে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হলে তার বিজয়ের বিষয়টি নিশ্চিত হয়।

প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী, লুৎফুজ্জামান বাবর ১ লাখ ৬০ হাজার ৩৫১ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আল হেলাল তালুকদার পেয়েছেন ৩৯ হাজার ৩০৯ ভোট। ফলে বাবর তার প্রতিদ্বন্দ্বীর তুলনায় ১ লাখ ২১ হাজার ৪২ ভোটের ব্যবধানে এগিয়ে থেকে বিজয় অর্জন করেন।

নির্বাচন উপলক্ষে দিনভর বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। ভোটগ্রহণ শেষে গণনা কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এর আগে একাধিকবার জাতীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবারের নির্বাচনে নেত্রকোনা-৪ আসনে তার এই বিজয়কে বিএনপির জন্য গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ