সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৭:০১ অপরাহ্ন, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ন্যায়বিচার ও উন্নয়নের প্রতিশ্রুতি হাসনাত আবদুল্লাহর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ফলাফল ঘোষণার পর শুক্রবার বিকেলে তিনি গণমাধ্যমের সঙ্গে প্রতিক্রিয়ায় জানান, সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসাই তার বিজয়ের মূল শক্তি। হাসনাত আবদুল্লাহ বলেন, এই নির্বাচনে তাকে একাধিক রাজনৈতিক দল ও প্রভাবশালী শক্তির বিরুদ্ধে […]

ন্যায়বিচার ও উন্নয়নের প্রতিশ্রুতি হাসনাত আবদুল্লাহর

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ফলাফল ঘোষণার পর শুক্রবার বিকেলে তিনি গণমাধ্যমের সঙ্গে প্রতিক্রিয়ায় জানান, সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসাই তার বিজয়ের মূল শক্তি।

হাসনাত আবদুল্লাহ বলেন, এই নির্বাচনে তাকে একাধিক রাজনৈতিক দল ও প্রভাবশালী শক্তির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে। তবে শেষ পর্যন্ত সাধারণ মানুষের বিশ্বাসই তাকে জয় এনে দিয়েছে। তিনি জানান, আগামী দিনে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করাই তার প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, “আমি চাই দেবিদ্বারকে একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও উন্নত জনপদে রূপ দিতে। এখানে বিভাজন নয়, ঐক্য গড়ে তোলাই হবে আমার অঙ্গীকার।”

১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি বিপুল ভোটে জয় লাভ করেন। বেসরকারি হিসাব অনুযায়ী, ১১৬টি কেন্দ্রের সবগুলোতেই তিনি এগিয়ে ছিলেন। শাপলা কলি প্রতীকে তিনি অর্জন করেন ১ লাখ ৭২ হাজার ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের প্রার্থী জসীমউদ্দীন পান প্রায় ২৬ হাজার ভোট।

এই বিজয়কে তিনি শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং দেবিদ্বারের জনগণের প্রত্যাশা ও সমর্থনের প্রতিফলন হিসেবেও উল্লেখ করেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ