সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
২:১০ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারি ২০২৬

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুরের জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে বিএনপি জোটের প্রার্থী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী হয়েছেন। বেসরকারি ফলাফল অনুযায়ী, ট্রাক প্রতীক নিয়ে নুরুল হক নুর পেয়েছেন ৭৩ হাজার ৯৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৪৭ হাজার ৯৫০ ভোট। ফলাফল ঘোষণার আগেই নুরুল হক নুরকে […]

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুরের জয়
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে বিএনপি জোটের প্রার্থী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

বেসরকারি ফলাফল অনুযায়ী, ট্রাক প্রতীক নিয়ে নুরুল হক নুর পেয়েছেন ৭৩ হাজার ৯৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৪৭ হাজার ৯৫০ ভোট।

ফলাফল ঘোষণার আগেই নুরুল হক নুরকে অভিনন্দন জানিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী হাসান মামুন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেন, “অভিনন্দন, ভিপি নুরুল হক নুর—নবনির্বাচিত সংসদ সদস্য, পটুয়াখালী-৩।”

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুগপৎ আন্দোলনের শরিক দল হিসেবে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে পটুয়াখালী-৩ আসনটি ছেড়ে দেয় বিএনপি। তবে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ওই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।

দলীয় নির্দেশনা অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় ৩০ ডিসেম্বর বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করে। এর আগে, ২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার এক দিন আগে হাসান মামুন দল থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ