রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে ডুবে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে বাসটি পানির ওপর তোলা হলে ভেতর থেকে একের পর এক মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিস জানিয়েছে, এ পর্যন্ত ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ৩ জন পুরুষ, ৬ জন নারী ও ৩ […]
ছবি: সংগৃহীত
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে ডুবে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে বাসটি পানির ওপর তোলা হলে ভেতর থেকে একের পর এক মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস জানিয়েছে, এ পর্যন্ত ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ৩ জন পুরুষ, ৬ জন নারী ও ৩ জন শিশু রয়েছে।
উদ্ধারের সময় বাসটির দরজা ভাঙা অবস্থায় পাওয়া যায়। বাসের ভেতর থেকে স্কুল ব্যাগ, জুতা-স্যান্ডেল ও বিভিন্ন ব্যক্তিগত জিনিসপত্র ভেসে উঠতে দেখা গেছে। উদ্ধার কাজে সহায়তার জন্য ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স রাখা হয়েছে।
নিখোঁজদের স্বজনরা ঘাট এলাকায় অপেক্ষা করছেন এবং তাদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন।
প্রাথমিকভাবে জানা গেছে, একটি ফেরি পন্টুনে ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে।