সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
২:১৭ পিএম, ৮ আগস্ট ২০২৫

পাকা দাড়ি-গোঁফে দেখা দিলেন কোহলি!

কিছু দিন আগে বিরাট কোহলি বলেছিলেন, তাকে এখন চার দিন পরপর দাড়ি-গোঁফ রং করাতে হয়। বোঝাতে চেয়েছিলেন বয়সের কারণেই টেস্টকে বিদায় জানিয়েছেন। এবার কোহলির সেই সাদা দাড়ি-গোঁফের ছবি প্রকাশ্যে এলো। কোহলি এবং আনুশকা শর্মা এখন অধিকাংশ সময় থাকেন লন্ডনে। আইপিএল শেষ হওয়ার পর তারা চলে গিয়েছেন সেখানে। সম্প্রতি শাস পটেল নামে এক ফ্যানের সঙ্গে লন্ডনের […]

পাকা দাড়ি-গোঁফে দেখা দিলেন কোহলি!
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

কিছু দিন আগে বিরাট কোহলি বলেছিলেন, তাকে এখন চার দিন পরপর দাড়ি-গোঁফ রং করাতে হয়। বোঝাতে চেয়েছিলেন বয়সের কারণেই টেস্টকে বিদায় জানিয়েছেন। এবার কোহলির সেই সাদা দাড়ি-গোঁফের ছবি প্রকাশ্যে এলো।

কোহলি এবং আনুশকা শর্মা এখন অধিকাংশ সময় থাকেন লন্ডনে। আইপিএল শেষ হওয়ার পর তারা চলে গিয়েছেন সেখানে। সম্প্রতি শাস পটেল নামে এক ফ্যানের সঙ্গে লন্ডনের রাস্তায় দেখা হয় কোহলির। ভক্তের সঙ্গে ছবি তোলেন। শাস সামাজিক মাধ্যমে কোহলির সেই ছবি পোস্ট করতেই ভাইরাল হয়েছে।

হঠাৎ দেখলে চেনাই দায় কোহলিকে। শাসের পোস্ট করা ছবিতে মৃদু হাসিমুখে দেখা যাচ্ছে কোহলিকে। তবে তার প্রায় সব দাড়ি-গোঁফ সাদা। গত দু’মাসে যেন এক ধাক্কায় বয়স খানিকটা বেড়ে গিয়েছে ভারতের প্রাক্তন অধিনায়কের। সেই ছবি ঘিরেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে জল্পনা। কারণ এমন চেহারায় কোহলিকে আগে কখনও দেখা যায়নি। হঠাৎ করেই যেন ‘বুড়ো’ হয়ে গিয়েছেন।

গত আইপিএলের মাঝে ১২ মে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন কোহলি। কিছু দিন আগে লন্ডনে যুবরাজ সিংহের অনুষ্ঠানে গিয়ে অবসরের কারণ হিসাবে কোহলি বলেছিলেন, তাকে এখন চার দিন পরপর দাড়ি গোঁফ রং করাতে হয়। যদিও কোহলির ফিটনেস নিয়ে কারও কোনও সংশয় নেই। যে কোনও তরুণ ক্রিকেটারের থেকে তিনি বেশি ফিট। আইপিএল শেষ হওয়ার দু’মাসের মধ্যে তার চেহারার এই পরিবর্তনে চমকে গিয়েছেন ভক্তরা।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেন কোহলি। এখন তাকে দেখা যাবে শুধু একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক দিনের সিরিজে ভারতের জার্সি গায়ে আবার খেলতে পারেন কোহলি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ