পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি পুলিশ চেকপোস্টে বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে। শনিবার ডেরা ইসমাইল খান জেলার আমান মেলা পুলিশ চেকপোস্টে এ হামলা হয়। হামলার পরপরই উদ্ধার অভিযান শুরু করে দেশটির দুর্যোগ মোকাবিলা সংস্থা। আহতদের মধ্যে […]
ছবি: সংগৃহীত
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি পুলিশ চেকপোস্টে বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে।
শনিবার ডেরা ইসমাইল খান জেলার আমান মেলা পুলিশ চেকপোস্টে এ হামলা হয়। হামলার পরপরই উদ্ধার অভিযান শুরু করে দেশটির দুর্যোগ মোকাবিলা সংস্থা। আহতদের মধ্যে ২০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, আমান মেলা চেকপোস্টটি ডেরা ইসমাইল খান ও বেলুচিস্তানের রাজধানী কোয়েটার সংযোগকারী মহাসড়কের কাছে অবস্থিত। হামলায় পুলিশ সদস্যদের পাশাপাশি কাস্টমস বিভাগের কয়েকজন কর্মীও হতাহত হয়েছেন।
এর আগে খাইবার পাখতুনখোয়ার পুলিশ সদরদপ্তরের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে গাড়িবোমা হামলায় ২৭ জন নিহত ও ৭৫ জন আহত হন। পরে নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) একটি সহযোগী সংগঠন ওই হামলার দায় স্বীকার করে।
আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের এসব এলাকায় সাম্প্রতিক বছরগুলোতে সন্ত্রাসী হামলা বেড়েছে। পাকিস্তান সরকার এসব হামলার জন্য আফগান ভূখণ্ডে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করে আসছে। তবে আফগানিস্তানের তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করেছে।