সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৪:৩৮ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মুজতবা খামেনি সুস্থ আছেন এবং ইরানের নেতৃত্বে দিচ্ছেন: পেজেশকিয়ান

ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ মুজতবা খামেনি সুস্থ আছেন এবং দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। প্রায় এক মাস আগে মুজতবা খামেনির সঙ্গে সরাসরি সাক্ষাতের কথাও জানিয়েছেন তিনি। পেজেশকিয়ানের দাবি, ওই বৈঠকে তারা কয়েক ঘণ্টা ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। জেরুজালেম পোস্টের বরাত দিয়ে ফক্স নিউজ এ তথ্য […]

মুজতবা খামেনি সুস্থ আছেন এবং ইরানের নেতৃত্বে দিচ্ছেন: পেজেশকিয়ান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ মুজতবা খামেনি সুস্থ আছেন এবং দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। প্রায় এক মাস আগে মুজতবা খামেনির সঙ্গে সরাসরি সাক্ষাতের কথাও জানিয়েছেন তিনি। পেজেশকিয়ানের দাবি, ওই বৈঠকে তারা কয়েক ঘণ্টা ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

জেরুজালেম পোস্টের বরাত দিয়ে ফক্স নিউজ এ তথ্য জানিয়েছে।

শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা শুরুর পর মুজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে নানা প্রশ্ন দেখা দেয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল, হামলার সময় তিনিও আহত হয়েছিলেন। তবে তার আঘাতের মাত্রা প্রকাশ করা হয়নি। এরপর প্রায় সাত মাস তাকে প্রকাশ্যে দেখা না যাওয়ায় তার শারীরিক অবস্থা এবং দেশ পরিচালনায় সক্ষমতা নিয়ে পশ্চিমা সংবাদমাধ্যমে বিভিন্ন আলোচনা শুরু হয়।

তবে সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে মুজতবা খামেনির সঙ্গে তার উপদেষ্টা ও শীর্ষ কর্মকর্তাদের বৈঠকের ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে। এর মধ্যেই পেজেশকিয়ান তার সঙ্গে সরাসরি সাক্ষাতের কথা জানিয়ে তার সুস্থতার বিষয়টি সামনে আনলেন।

ফক্স নিউজের সাংবাদিক ব্রেট বেয়ারের সঙ্গে এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, প্রায় এক মাস আগে তিনি মুজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকটি কয়েক ঘণ্টা ধরে চলে। তার ভাষ্য অনুযায়ী, সে সময় মুজতবা খামেনি সুস্থ ছিলেন এবং দেশের নেতৃত্বের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছিলেন।

পেজেশকিয়ান বলেন, সর্বোচ্চ নেতা বিভিন্ন বিষয়ে পরামর্শ ও নির্দেশনা দিচ্ছেন। তবে এসব নির্দেশনা বাস্তবায়নের দায়িত্ব পালন করছে প্রশাসন ও সরকার।

এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনেও পেজেশকিয়ান জানিয়েছিলেন, আগস্টে মুজতবা খামেনির সঙ্গে তার দীর্ঘ বৈঠক হয়েছিল। প্রায় সাত ঘণ্টার ওই আলোচনায় ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে কথা হয়। এর মধ্যে জীবনযাত্রার ব্যয়, বেকারত্ব, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, জাতীয় ঐক্য এবং যুদ্ধের সময় জনগণের সহনশীলতার মতো বিষয় ছিল।

গত বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বক্তব্য দেন পেজেশকিয়ান। এর পরদিন ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক ও চলমান সংঘাত নিয়েও কথা বলেন।

পেজেশকিয়ান জানান, জুলাইয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত স্মারক চুক্তিকে চূড়ান্ত সমঝোতায় রূপ দেওয়ার বিষয়ে তেহরান এখনো আগ্রহী। তিনি বলেন, ইরান যুদ্ধ চায় না। তবে দেশটির ওপর হামলা হলে আত্মরক্ষার জন্য জবাব দেওয়া ছাড়া তাদের সামনে অন্য কোনো পথ থাকে না।

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, তেহরান কখনো কোনো যুদ্ধ শুরু করেনি। তবে কেউ ইরানের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে চাইলে দেশটি দৃঢ়ভাবে তার জবাব দেবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ