সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
৫:০৮ অপরাহ্ন, ১৯ জুন ২০২৬

পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তানের হাইকমিশনার

ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বলেছেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের সাংস্কৃতিক ও সামাজিক সম্পর্ক রয়েছে, যা দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বোঝাপড়াকে শক্তিশালী করেছে। বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকায় পাকিস্তান হাইকমিশনের উদ্যোগে আয়োজিত এক খাদ্য ও সাংস্কৃতিক উৎসবে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার, সংস্কৃতি এবং ফ্যাশন পণ্যের […]

পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তানের হাইকমিশনার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বলেছেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের সাংস্কৃতিক ও সামাজিক সম্পর্ক রয়েছে, যা দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বোঝাপড়াকে শক্তিশালী করেছে।

বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকায় পাকিস্তান হাইকমিশনের উদ্যোগে আয়োজিত এক খাদ্য ও সাংস্কৃতিক উৎসবে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার, সংস্কৃতি এবং ফ্যাশন পণ্যের প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে কূটনৈতিক মহলের সদস্য, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আয়োজকদের মতে, উৎসবের মাধ্যমে পাকিস্তানের বহুমাত্রিক সংস্কৃতি ও রন্ধন ঐতিহ্য তুলে ধরা হয়েছে।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ইমরান হায়দার বলেন, অংশগ্রহণকারীদের ব্যাপক উপস্থিতি তাদের উৎসাহিত করেছে। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের জনসম্পৃক্ত সাংস্কৃতিক আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে।

তিনি বলেন, সাংস্কৃতিক বিনিময় এবং জনগণের পারস্পরিক যোগাযোগ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এ ধরনের আয়োজন সেই যোগাযোগকে আরও সম্প্রসারিত করতে সহায়তা করে।

উৎসবে পাকিস্তানের বিভিন্ন খ্যাতনামা ফ্যাশন ব্র্যান্ড তাদের পণ্য প্রদর্শন করে। পাশাপাশি দর্শনার্থীরা দেশটির ঐতিহ্যবাহী খাবার, পোশাক এবং সমসাময়িক সাংস্কৃতিক ধারা সম্পর্কে জানার সুযোগ পান।

আয়োজকদের মতে, সাংস্কৃতিক ও সামাজিক বিনিময়ের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং ইতিবাচক সম্পর্ক জোরদার করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ