সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৬:২৭ অপরাহ্ন, ৩১ মার্চ ২০২৬

পিএসএল বিতর্কে আফ্রিদি ও নাসিমকে জরিমানা করল পিসিবি

পাকিস্তান সুপার লিগ চলাকালে একের পর এক বিতর্কের জন্ম হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নেওয়াজের উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্কিত একটি পোস্ট করেছিলেন পেসার নাসিম শাহ। যদিও কিছু সময়ের মধ্যেই তিনি পোস্টটি মুছে ফেলেন। পরে নাসিম দাবি করেন, তার সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশ হয়েছিল এবং তিনি নিঃশর্ত ক্ষমাও চান। তারপরও শাস্তি এড়াতে পারেননি […]

পিএসএল বিতর্কে আফ্রিদি ও নাসিমকে জরিমানা করল পিসিবি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

পাকিস্তান সুপার লিগ চলাকালে একের পর এক বিতর্কের জন্ম হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নেওয়াজের উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্কিত একটি পোস্ট করেছিলেন পেসার নাসিম শাহ। যদিও কিছু সময়ের মধ্যেই তিনি পোস্টটি মুছে ফেলেন। পরে নাসিম দাবি করেন, তার সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশ হয়েছিল এবং তিনি নিঃশর্ত ক্ষমাও চান। তারপরও শাস্তি এড়াতে পারেননি এই পেসার। তাকে ২ কোটি রুপি জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

অন্যদিকে নিরাপত্তা বিধি লঙ্ঘনের ঘটনায় জরিমানার মুখে পড়েছেন শাহিন শাহ আফ্রিদি। টিম হোটেলে সিকান্দার রাজা ও শাহিনের সঙ্গে দেখা করতে চারজন অতিথি আসেন। পরে ওই ব্যক্তিরা সিকান্দার রাজার কক্ষেও যান। ঘটনাটির দায় সিকান্দার রাজা নিজের কাঁধে নিলেও বোর্ডের তদন্তে নিরাপত্তা প্রটোকল ভঙ্গের দায়ে শাহিনকেও জরিমানা করা হয়েছে। এ ঘটনায় তাকে ১০ লাখ রুপি জরিমানা করা হয়েছে।

চলমান আসরে এমন ঘটনায় পাকিস্তান সুপার লিগের শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ