পিলখানায় বিডিআর বিদ্রোহের পর সেনাবাহিনীতে যে আতঙ্ক, অস্থিরতা ও অবিশ্বাসের পরিবেশ তৈরি হয়েছিল—তার রাজনৈতিক সদ্ব্যবহার করা হয় পরিকল্পিতভাবে। স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্রোহ দমন ও তদন্ত–সহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী কয়েকজন সৎ ও দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে একে একে সেনাবাহিনী থেকে বের করে দেওয়া হয়। পাশাপাশি ‘তাপস হত্যা–চেষ্টা’ মামলা সাজিয়ে অফিসারদের ওপর নির্যাতনের মাধ্যমে সেনাবাহিনীর […]
পিলখানায় বিডিআর বিদ্রোহের পর সেনাবাহিনীতে যে আতঙ্ক, অস্থিরতা ও অবিশ্বাসের পরিবেশ তৈরি হয়েছিল—তার রাজনৈতিক সদ্ব্যবহার করা হয় পরিকল্পিতভাবে। স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্রোহ দমন ও তদন্ত–সহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী কয়েকজন সৎ ও দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে একে একে সেনাবাহিনী থেকে বের করে দেওয়া হয়। পাশাপাশি ‘তাপস হত্যা–চেষ্টা’ মামলা সাজিয়ে অফিসারদের ওপর নির্যাতনের মাধ্যমে সেনাবাহিনীর ভেতরে ‘ইসলামি জঙ্গিবাদ’ আছে—এমন ধারণা প্রতিষ্ঠার চেষ্টা করা হয়।
৩০ নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া কমিশনের প্রতিবেদন অনুযায়ী, এই মামলার লক্ষ্য ছিল স্পষ্ট—বিডিআর হত্যাকাণ্ডে রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে সেনা কর্মকর্তারা যাতে মুখ না খোলেন, সে জন্য তাদের ভয় ও নিয়ন্ত্রণে রাখা।
প্রতিবেদন বলছে, মামলাটির পুরো নকশাই ছিল মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত এবং পরিকল্পিত। সেনাসদস্যদের ইউনিফর্ম পরিহিত অবস্থায় গুম করার নজিরও এই সময় প্রথম তৈরি হয়। লক্ষ্য ছিল একটি ফ্যাসিবাদী পরিবেশ সৃষ্টি করা, যাতে ভবিষ্যতে বড় রাজনৈতিক ব্যক্তি, আমলা কিংবা বিশিষ্ট নাগরিককে গুম বা হত্যা করলেও কেউ প্রতিবাদ করার সাহস না পান।
যেসব সেনা কর্মকর্তা অপরাধ দমন, আলামত সংগ্রহ ও তদন্তে সরব ভূমিকা রাখছিলেন—তাদেরই টার্গেট করা হয়। তারা হলেন:
এই কর্মকর্তারা বিডিআর বিদ্রোহের পর পিলখানায় দায়িত্ব পালন করছিলেন এবং হত্যাকাণ্ডের বিচার দাবি করেছিলেন সেনাপ্রধান মইন–উ–আহমেদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। প্রতিবেদনে বলা হয়, তাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আলামত নষ্ট করা ও তাদেরকেই অপরাধী বানানো ছিল পরিকল্পনার অংশ।
ডিজিএফআইয়ের তৎকালীন কর্মকর্তারা—মেজর জেনারেল ফজলে আকবর, ব্রিগেডিয়ার ইমরুল কায়েস, লেফটেন্যান্ট কর্নেল সালেহ এবং কর্নেল আজিজ—মামলাটিকে ভিন্ন খাতে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
তদন্তে যে ‘আলামত’ দেখানো হয়—যেমন বিস্ফোরক, ডেটোনেটর, একটি ট্রাংকভর্তি অস্ত্র—এসবের কোনোটিই বিশ্বাসযোগ্য নয় বলে ইউনিট কমান্ডাররা সাক্ষ্যে জানান। এমন কোনো উদ্ধার অভিযান হয়নি বলেও তারা নিশ্চিত করেন।
ডিবি পুলিশও মামলাটিকে অগ্রাহ্য করে জানায়—তাপসের ওপর হত্যাচেষ্টার কোনো ঘটনাই ঘটেনি। মামলার বাদী তাপস নিজেও সাক্ষ্যপ্রমাণ দিতে ব্যর্থ হন।
অভিযুক্ত কর্মকর্তাদের এক মাসেরও বেশি সময় ধরে গুম, নির্যাতন এবং সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার অভিযোগ প্রতিবেদনে উঠে এসেছে। সামারি অব এভিডেন্স থেকে কোর্ট মার্শাল—সব পর্যায়ে তদন্তকে প্রভাবিত করেন সেই কর্মকর্তারাই, যারা তদন্তের মাঝপথে দায়িত্ব পান।
প্রতিবেদন অনুযায়ী, ‘তাপস হত্যা–চেষ্টা’ মামলাটি শেষ পর্যন্ত প্রমাণিত হয়েছে একটি সাজানো নাটক হিসেবে—যার উদ্দেশ্য ছিল:
স্বাধীন তদন্ত কমিশনের মূল্যায়ন—এ নাটক ছিল সত্যকে চাপা দেওয়া ও রাষ্ট্রীয় দায় এড়ানোর একটি পরিকল্পিত প্রচেষ্টা।