সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

তথ্যপ্রযুক্তি
১:৫০ অপরাহ্ন, ১ মে ২০২৬

প্রতারণামূলক বিজ্ঞাপন থেকে আয়, মেটার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা

ফেসবুকে ভুয়া ও প্রতারণামূলক বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে বিপুল অর্থ আয়ের অভিযোগে প্রযুক্তি জায়ান্ট মেটার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মামলা করা হয়েছে। আইনি প্রতিষ্ঠান ‘টাইকো অ্যান্ড জাভারেই এলএলপি’ এবং ‘টেক জাস্টিস ল’ যৌথভাবে এ মামলা দায়ের করেছে। মামলায় অভিযোগ করা হয়েছে, মেটা দীর্ঘদিন ধরে প্রতারণামূলক বিজ্ঞাপন থেকে আর্থিক সুবিধা নিয়ে আসছে এবং ব্যবহারকারীদের বিভ্রান্ত করছে। মামলার নথিতে […]

প্রতারণামূলক বিজ্ঞাপন থেকে আয়, মেটার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ফেসবুকে ভুয়া ও প্রতারণামূলক বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে বিপুল অর্থ আয়ের অভিযোগে প্রযুক্তি জায়ান্ট মেটার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মামলা করা হয়েছে।

আইনি প্রতিষ্ঠান ‘টাইকো অ্যান্ড জাভারেই এলএলপি’ এবং ‘টেক জাস্টিস ল’ যৌথভাবে এ মামলা দায়ের করেছে। মামলায় অভিযোগ করা হয়েছে, মেটা দীর্ঘদিন ধরে প্রতারণামূলক বিজ্ঞাপন থেকে আর্থিক সুবিধা নিয়ে আসছে এবং ব্যবহারকারীদের বিভ্রান্ত করছে।

মামলার নথিতে বলা হয়েছে, ২০২৪ সালে মেটার মোট আয়ের প্রায় ১০ শতাংশ, অর্থাৎ প্রায় ১৬ বিলিয়ন ডলার এসেছে সন্দেহজনক বা নিষিদ্ধ পণ্যের বিজ্ঞাপন থেকে। এছাড়া প্রতিদিন বিপুলসংখ্যক ব্যবহারকারী উচ্চ ঝুঁকিপূর্ণ প্রতারণামূলক বিজ্ঞাপনের মুখোমুখি হচ্ছেন।

অভিযোগে আরও বলা হয়, এসব বিজ্ঞাপনদাতার কাছ থেকে বেশি অর্থ নেওয়া হলেও প্রতারণা সংক্রান্ত অধিকাংশ বৈধ অভিযোগই মেটা প্রত্যাখ্যান করেছে।

টেক জাস্টিস ল’র আইনজীবীরা দাবি করেছেন, প্রতারণা ঠেকানোর কথা বললেও বাস্তবে মেটা বিজ্ঞাপন আয়ের জন্য ঝুঁকিপূর্ণ বিজ্ঞাপনদাতাদের সুযোগ দিয়েছে। তাদের ভাষায়, এটি কেবল নিরাপত্তা ঘাটতি নয়, বরং প্রতারণাকেন্দ্রিক ব্যবসায়িক মডেলের অংশ।

তবে অভিযোগ অস্বীকার করেছে মেটা। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন, ব্যবহারকারী নিরাপত্তা নিশ্চিত করতে তারা নিয়মিত প্রতারণাবিরোধী ব্যবস্থা নিচ্ছে। মেটার দাবি, গত বছর তারা ১৫ কোটি ৯০ লাখের বেশি প্রতারণামূলক বিজ্ঞাপন সরিয়েছে, যার বেশিরভাগই অভিযোগ পাওয়ার আগেই অপসারণ করা হয়।

এছাড়া ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রতারণা চক্রের সঙ্গে জড়িত প্রায় ১ কোটি ৯০ লাখ অ্যাকাউন্ট বন্ধ করার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ