সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
২:২০ অপরাহ্ন, ১৪ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সারজিস আলম

দেশের ধর্মীয় নেতাদের সরকারি সম্মানী প্রদান কার্যক্রম চালু করায় প্রধানমন্ত্রী তারেক রহমান–কে ধন্যবাদ জানিয়েছেন সারজিস আলম। শনিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক–এ দেওয়া এক পোস্টে তিনি এই ধন্যবাদ জানান। পোস্টে সারজিস আলম বলেন, সরকারের পক্ষ থেকে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী দেওয়ার কার্যক্রম চালু করা হয়েছে। এমন উদ্যোগ গ্রহণ করায় […]

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সারজিস আলম

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দেশের ধর্মীয় নেতাদের সরকারি সম্মানী প্রদান কার্যক্রম চালু করায় প্রধানমন্ত্রী তারেক রহমান–কে ধন্যবাদ জানিয়েছেন সারজিস আলম।

শনিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক–এ দেওয়া এক পোস্টে তিনি এই ধন্যবাদ জানান।

পোস্টে সারজিস আলম বলেন, সরকারের পক্ষ থেকে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী দেওয়ার কার্যক্রম চালু করা হয়েছে। এমন উদ্যোগ গ্রহণ করায় তিনি সরকারকে ধন্যবাদ জানান।

এই কর্মসূচির আওতায় ৪ হাজার ৯০৮টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের পাশাপাশি ৯৯০টি মন্দিরের পুরোহিত, ১৪৪টি বৌদ্ধবিহারের অধ্যক্ষ এবং ৩৯৬টি গির্জার যাজকসহ বিভিন্ন উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়া হচ্ছে।

জানা গেছে, পাইলট প্রকল্প হিসেবে প্রতিটি মসজিদের জন্য মাসিক ১০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ইমাম পাবেন ৫ হাজার, মুয়াজ্জিন ৩ হাজার এবং খাদেম ২ হাজার টাকা।

অন্যদিকে প্রতিটি মন্দিরের জন্য ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। সেখান থেকে পুরোহিত পাবেন ৫ হাজার এবং সেবাইত পাবেন ৩ হাজার টাকা। একইভাবে প্রতিটি বৌদ্ধবিহারের জন্য ৮ হাজার টাকা বরাদ্দ থাকছে, যেখানে অধ্যক্ষ ৫ হাজার এবং উপাধ্যক্ষ ৩ হাজার টাকা করে পাবেন।

এ ছাড়া প্রতিটি খ্রিস্টান গির্জার জন্যও ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এতে যাজক বা পালক পাবেন ৫ হাজার এবং সহকারী যাজক বা পালক পাবেন ৩ হাজার টাকা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ