জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দেশে চাঁদাবাজি ও দুর্নীতি দমনে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি প্রধানমন্ত্রীর কাছে এ ধরনের অপরাধ মোকাবিলায় ‘চাঁদাবাজ ও দুর্নীতিবিরোধী কার্ড’ চালুর প্রস্তাব দেন। সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের নবগঠিত আংশিক কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, […]
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দেশে চাঁদাবাজি ও দুর্নীতি দমনে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি প্রধানমন্ত্রীর কাছে এ ধরনের অপরাধ মোকাবিলায় ‘চাঁদাবাজ ও দুর্নীতিবিরোধী কার্ড’ চালুর প্রস্তাব দেন।
সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের নবগঠিত আংশিক কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, দেশের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার নানা ধরনের কার্ড চালু করছে, তবে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ চাঁদাবাজি ও দুর্নীতি। এসব থেকে মুক্তি পেতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
তিনি আরও বলেন, জনগণের সেবা নিশ্চিত করতে এনসিপির দরজা সবার জন্য উন্মুক্ত থাকবে, তবে সন্ত্রাস, চাঁদাবাজি ও ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের জন্য নয়।
সরকারের সমালোচনা করে তিনি দাবি করেন, নির্বাচনের পর বর্তমান সরকার প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, রাষ্ট্র পরিচালনাতেও দুর্বলতা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
অর্থনীতি প্রসঙ্গে তিনি বলেন, সরকার একদিকে তেলের পর্যাপ্ত মজুদের কথা বললেও বাস্তবে পাম্পে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। এছাড়া বিপুল পরিমাণ অর্থ ছাপানোর বিষয়েও তিনি প্রশ্ন তোলেন।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, এনসিপিকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলাই এখন তাদের লক্ষ্য। পাশাপাশি ভোটারদের আশ্বস্ত করে তিনি বলেন, তাদের দল ভোটের সুরক্ষা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে সক্রিয় থাকবে।
অনুষ্ঠানে এনসিপির অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।