সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৩:৩২ অপরাহ্ন, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে ছাত্রদল সভাপতির দৌড়ানো দৃষ্টিকটু: সারজিস

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে ছাত্রদল সভাপতির দৌড়ানো তাকে ব্যথিত করেছে। তার ভাষায়, যিনি লাখো শিক্ষার্থীর নেতৃত্ব দেন, তার এমন আচরণ ছাত্ররাজনীতির মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করে। বৃহস্পতিবার বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় ছাত্রশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। সারজিস জানান, অমর […]

প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে ছাত্রদল সভাপতির দৌড়ানো দৃষ্টিকটু: সারজিস

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে ছাত্রদল সভাপতির দৌড়ানো তাকে ব্যথিত করেছে। তার ভাষায়, যিনি লাখো শিক্ষার্থীর নেতৃত্ব দেন, তার এমন আচরণ ছাত্ররাজনীতির মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করে।

বৃহস্পতিবার বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় ছাত্রশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

সারজিস জানান, অমর একুশে বইমেলা উদ্বোধনে যাওয়ার সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির পেছনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে দৌড়াতে দেখা যায়। এই দৃশ্য তাকে হতাশ করেছে উল্লেখ করে তিনি বলেন, অতীতের সরকার আমলেও এমন আচরণ চোখে পড়েনি।

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ছাত্ররাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা জরুরি। নেতৃত্বের মান, আচরণ ও রাজনৈতিক সংস্কৃতিতে নতুন একটি দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম অনুপ্রাণিত হয়।

তিনি আরও বলেন, দেশে এখন নতুন ধরনের রাজনৈতিক প্রতিযোগিতা চলছে। ক্ষমতাসীন দল নিজেদের কর্মকাণ্ডে আগের সরকারকেও ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, আর অন্যদিকে রাজনীতির পরিবর্তে চলছে লোকদেখানো অভিনয়ের প্রতিযোগিতা—যা গণতন্ত্রের জন্য মোটেও ইতিবাচক নয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ