জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে উদ্দেশ করে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, “প্রশ্ন করলে কখন আবার নোটিশ দেন, সেই বিষয়ে আমরা সবসময় একটু সংকোচে থাকি।” সোমবার (৩০ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের চতুর্থ বৈঠকে সম্পূরক প্রশ্ন করার সময় তিনি এ মন্তব্য করেন। বক্তব্যের শুরুতেই হাসনাত বলেন, “সালাহউদ্দিন সাহেবকে প্রশ্ন করলে কখন আবার […]
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে উদ্দেশ করে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, “প্রশ্ন করলে কখন আবার নোটিশ দেন, সেই বিষয়ে আমরা সবসময় একটু সংকোচে থাকি।” সোমবার (৩০ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের চতুর্থ বৈঠকে সম্পূরক প্রশ্ন করার সময় তিনি এ মন্তব্য করেন।
বক্তব্যের শুরুতেই হাসনাত বলেন, “সালাহউদ্দিন সাহেবকে প্রশ্ন করলে কখন আবার নোটিশ দেওয়ার কথা বলে ফেলেন, সে বিষয়টি নিয়ে আমরা সবসময় সংকোচে থাকি।” তার এই মন্তব্যে অধিবেশনে মুহূর্তের জন্য হালকা হাস্যরসের পরিবেশ তৈরি হয়।
পরে সম্পূরক প্রশ্ন শেষে নিজের বক্তব্য প্রসঙ্গে ব্যাখ্যা দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, তার বয়স এখন সাড়ে সাতাশ বছর, আর বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ১৯৯১ সাল থেকেই সংসদে রয়েছেন। তিনি বলেন, “আমার জন্ম ১৯৯৮ সালে। সেই জায়গায় কনভেনশনাল যে ভুল আছে, আমরা সেগুলো সংশোধন করতেও রাজি।”
এ সময় তিনি সংসদের প্রচলিত সম্মানসূচক ভাষা ব্যবহারে একটি ভুল হয়েছে বলেও স্বীকার করেন। সংসদের নিয়ম অনুযায়ী বক্তব্যে নির্দিষ্ট সম্মানসূচক শব্দ ব্যবহার না করায় তিনি পরে সেটি সংশোধনের কথা জানান।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হাসনাত আবদুল্লাহর বক্তব্যকে ইতিবাচকভাবে নেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
উল্লেখ্য, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়, আর সোমবারের বৈঠক ছিল সেই অধিবেশনের চতুর্থ কার্যদিবস।