সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৩:২৬ পিএম, ১৯ অক্টোবর ২০২৬

ফজরের নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করেন প্রধানমন্ত্রী: আইনমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিদিন মাত্র চার ঘণ্টা ঘুমান এবং ফজরের নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্য সামনে রেখে সরকার কাজ করছে বলেও জানান তিনি। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ জেলা পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য […]

ফজরের নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করেন প্রধানমন্ত্রী: আইনমন্ত্রী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিদিন মাত্র চার ঘণ্টা ঘুমান এবং ফজরের নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্য সামনে রেখে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ জেলা পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রীর কর্মব্যস্ততার কথা তুলে ধরেন আইনমন্ত্রী।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিদিন মাত্র চার ঘণ্টা ঘুমান এবং ফজরের নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকেন।’

ভালো নির্বাচন আয়োজনের পরিকল্পনা সরকারের

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের অবস্থান তুলে ধরে আইনমন্ত্রী বলেন, নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার আশাবাদী। অতীতের নির্বাচনগুলোর তুলনায় আরও ভালো নির্বাচন আয়োজনের লক্ষ্যে পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে এসব পরিকল্পনার বিস্তারিত যথাসময়ে জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।

আইন সবার জন্য সমান

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের প্রসঙ্গেও কথা বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, কেউ যদি মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কাজ করেন, তাহলে সে বিষয়ে প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি হলেও কেউ আইনের ঊর্ধ্বে নন বলে মন্তব্য করেন তিনি।

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, এ ধরনের কোনো অনিয়মের খবর তাঁর জানা নেই।

তিনি আরও বলেন, সার ডিলার নিয়োগ ও বরাদ্দের ক্ষেত্রে সরকার যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করছে।

পিটিআইয়ের নতুন ভবন উদ্বোধন

সোমবার ঝিনাইদহে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের (পিটিআই) নবনির্মিত ভবন উদ্বোধন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

এর আগে, সকাল সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন আইনমন্ত্রী।

সভায় হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়ন, জনবলসংকট দূর করা এবং সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে সরকারের পরিকল্পনা ও করণীয় নিয়ে আলোচনা হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ