সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
১:৪৮ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৬

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি চেয়েছে বাংলাদেশ

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বিচারিক রায়ের কপি চেয়েছে বাংলাদেশ সরকার। রায়ের কপি পাওয়ার পর সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাঁদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে। সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। প্রতিমন্ত্রী বলেন, ২০২৩ সালে সৌদি আরবের পুলিশ অভিযুক্ত দুই বাংলাদেশিকে […]

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি চেয়েছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বিচারিক রায়ের কপি চেয়েছে বাংলাদেশ সরকার। রায়ের কপি পাওয়ার পর সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাঁদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে।

সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

প্রতিমন্ত্রী বলেন, ২০২৩ সালে সৌদি আরবের পুলিশ অভিযুক্ত দুই বাংলাদেশিকে আটক করে। তবে এ সময়ের মধ্যে তাঁদের পরিবারের কোনো সদস্য সরকারের সঙ্গে যোগাযোগ করেননি।

তিনি বলেন, বিচারিক রায়ের কপি হাতে পাওয়ার পর ওই দুই বাংলাদেশির পরিচয় এবং তাঁদের মধ্যে কী সম্পর্ক ছিল, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে। এরপর সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সৌদিতে বাংলাদেশি বন্দিদের তথ্য যাচাই করছে সরকার

শামা ওবায়েদ ইসলাম জানান, সৌদি আরবের বিভিন্ন এলাকায় অনেক বাংলাদেশি কারাভোগ করছেন। সৌদি কর্তৃপক্ষ নিয়মিতভাবে এসব বন্দির তালিকা বাংলাদেশ সরকারকে পাঠায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় ওই তালিকাগুলো যাচাই করছে। পাশাপাশি বন্দিদের পরিবারের সঙ্গে যোগাযোগেরও চেষ্টা চলছে বলে জানান প্রতিমন্ত্রী।

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় তাঁদের পরিচয়, মামলার বিবরণ এবং মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে বিচারিক রায়ের কপি পাওয়াকে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করছে বাংলাদেশ সরকার।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ