Advertise with us
সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১:৪৪ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ফলাফলে এগিয়ে বিএনপি, তারেক রহমান-শফিকুর রহমান-নাহিদ ইসলাম জয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন ভোটকেন্দ্র থেকে ফলাফল আসতে শুরু করেছে। সারা দেশ থেকে এনটিভির প্রতিনিধিরা ফলাফলের সর্বশেষ তথ্য সংগ্রহ করে পাঠকদের জন্য নিয়মিতভাবে তুলে ধরছেন। প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী, এখন পর্যন্ত ৪৮টি আসনে জয় পেয়েছে বিএনপি জোট এবং ২০টি আসনে জয় পেয়েছে জামায়াত জোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টা […]

ফলাফলে এগিয়ে বিএনপি, তারেক রহমান-শফিকুর রহমান-নাহিদ ইসলাম জয়ী
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন ভোটকেন্দ্র থেকে ফলাফল আসতে শুরু করেছে। সারা দেশ থেকে এনটিভির প্রতিনিধিরা ফলাফলের সর্বশেষ তথ্য সংগ্রহ করে পাঠকদের জন্য নিয়মিতভাবে তুলে ধরছেন।

প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী, এখন পর্যন্ত ৪৮টি আসনে জয় পেয়েছে বিএনপি জোট এবং ২০টি আসনে জয় পেয়েছে জামায়াত জোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টা ২৫ মিনিট পর্যন্ত মোট ৬৮টি সংসদীয় আসনের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য বিজয়ীদের মধ্যে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাহিদ ইসলাম।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ২৯৯টি সংসদীয় আসনে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। তবে জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত করা হয়।

এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশ নিলেও মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে ওঠে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখের বেশি, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ১ হাজার ২২০ জন।

মোট প্রার্থী ছিলেন ২ হাজার ৩১ জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ছিলেন ২৭৫ জন। সবচেয়ে বেশি ২৯১ জন প্রার্থী দিয়েছে বিএনপি। জামায়াতে ইসলামী ২২৭টি আসনে প্রার্থী দেয়।

নির্বাচন কমিশনের তথ্যমতে, এবারের নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ৯ লাখের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করেন। পাশাপাশি প্রায় ৮ লাখ নির্বাচনি কর্মকর্তা এই বিশাল আয়োজন বাস্তবায়নে অংশ নেন। নির্বাচন পর্যবেক্ষণের জন্য মাঠে ছিলেন ৩৫ হাজার দেশীয় এবং সাড়ে ৩০০ আন্তর্জাতিক পর্যবেক্ষক।

সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা কার্যক্রম সম্পন্ন হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ