ফিফার বাণিজ্যিক কাঠামোয় বেসরকারি মালিকানা যুক্ত করার পরিকল্পনা নিয়ে বিতর্কের জেরে ক্ষমা চেয়েছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে এতে নিজেদের অবস্থান পরিবর্তন করেনি ইউরোপীয় ফুটবল সংস্থা (উয়েফা)। ফিফা সম্প্রতি ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) নামে একটি নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠান গঠন করে এর ২০ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা নেয়। এ পরিকল্পনার বিরোধিতা করে উয়েফার […]
ছবি: সংগৃহীত
ফিফার বাণিজ্যিক কাঠামোয় বেসরকারি মালিকানা যুক্ত করার পরিকল্পনা নিয়ে বিতর্কের জেরে ক্ষমা চেয়েছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে এতে নিজেদের অবস্থান পরিবর্তন করেনি ইউরোপীয় ফুটবল সংস্থা (উয়েফা)।
ফিফা সম্প্রতি ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) নামে একটি নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠান গঠন করে এর ২০ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা নেয়। এ পরিকল্পনার বিরোধিতা করে উয়েফার ৫৫টি সদস্য দেশ বিশ্বকাপসহ ফিফার সব প্রতিযোগিতা বর্জনের হুমকি দেয়।
সমালোচনার মুখে ফিফা পরিকল্পনাটি থেকে সরে আসে। পরে মরক্কোয় অনুষ্ঠিত এক সভায় ইনফান্তিনো এ সিদ্ধান্তকে ভুল বলে স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন।
তবে উয়েফা জানিয়েছে, তাদের দেওয়া দুটি শর্ত এখনো পূরণ হয়নি। শর্তগুলো হলো—বড় প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক বিক্রির প্রস্তাব সম্পূর্ণভাবে প্রত্যাহার এবং ভবিষ্যতে ফুটবলে এ ধরনের হস্তক্ষেপ না করার স্থায়ী নিশ্চয়তা।
উয়েফার দাবি, এ দুটি বিষয়ে স্পষ্ট নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত ফিফার প্রতি তাদের অনাস্থা ও প্রতিযোগিতা বর্জনের হুমকি বহাল থাকবে। আগামী অক্টোবরে ২০২৭ নারী বিশ্বকাপের বাছাইপর্বের প্লে-অফকে এ সংকটের প্রথম বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।