সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৪:৫০ পিএম, ২৯ আগস্ট ২০২৬

ফিফার দেওয়া ১০ ম্যাচের নিষেধাজ্ঞাকে ‘বাড়াবাড়ি’ বললেন পারেদেস

বিশ্বকাপ ফাইনালের পর মাঠে হাতাহাতির ঘটনায় পাওয়া ১০ ম্যাচের নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুলেছেন আর্জেন্টাইন তারকা লিয়ান্দ্রো পারেদেস। ফিফার দেওয়া এই শাস্তিকে ‘বাড়াবাড়ি’ বলে মন্তব্য করেছেন বোকা জুনিয়র্সের এই মিডফিল্ডার। একই ঘটনায় স্পেনের গাভিকে মাত্র এক ম্যাচ নিষিদ্ধ করায় সিদ্ধান্তটির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। লানুসের বিপক্ষে বোকা জুনিয়র্সের ম্যাচ শেষে পারেদেস বলেন, ১০ ম্যাচের নিষেধাজ্ঞা […]

ফিফার দেওয়া ১০ ম্যাচের নিষেধাজ্ঞাকে ‘বাড়াবাড়ি’ বললেন পারেদেস

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বিশ্বকাপ ফাইনালের পর মাঠে হাতাহাতির ঘটনায় পাওয়া ১০ ম্যাচের নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুলেছেন আর্জেন্টাইন তারকা লিয়ান্দ্রো পারেদেস। ফিফার দেওয়া এই শাস্তিকে ‘বাড়াবাড়ি’ বলে মন্তব্য করেছেন বোকা জুনিয়র্সের এই মিডফিল্ডার। একই ঘটনায় স্পেনের গাভিকে মাত্র এক ম্যাচ নিষিদ্ধ করায় সিদ্ধান্তটির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

লানুসের বিপক্ষে বোকা জুনিয়র্সের ম্যাচ শেষে পারেদেস বলেন, ১০ ম্যাচের নিষেধাজ্ঞা তার কাছে অতিরিক্ত মনে হয়েছে। একই ঘটনায় গাভির শাস্তি কম হওয়ায়ও বিস্ময় প্রকাশ করেন তিনি।

পারেদেসের ভাষ্য, গাভি তার বুকে ঘুষি মেরেছিলেন। অথচ তাকে মাত্র এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে একই ঘটনায় নিজের ১০ ম্যাচের নিষেধাজ্ঞাকে তিনি অতিরিক্ত শাস্তি হিসেবে দেখছেন।

বিশ্বকাপ ফাইনালের পর মাঠে হাতাহাতির ঘটনায় পারেদেসকে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। একই ঘটনায় আর্জেন্টিনার নাহুয়েল মোলিনাকে সাত ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। থিয়াগো আলমাদা পেয়েছেন দুই ম্যাচের নিষেধাজ্ঞা।

আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির স্টাফ সদস্য রবার্তো আয়ালাকেও একই ঘটনার জেরে তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।

শুধু নিষেধাজ্ঞাই নয়, পারেদেস ও মোলিনাকে ৯০ হাজার মার্কিন ডলার করে জরিমানাও করেছে ফিফা। অন্য তিন আর্জেন্টাইন সদস্যকে ৩০ হাজার ডলার করে জরিমানা করা হয়েছে।

ফিফার এই শাস্তির বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করে পারেদেস মনে করেন, ঘটনাটির জন্য তার ওপর আরোপিত ১০ ম্যাচের নিষেধাজ্ঞা তুলনামূলকভাবে বেশি। বিশেষ করে একই ঘটনায় অন্য খেলোয়াড়ের মাত্র এক ম্যাচের শাস্তির বিষয়টি সামনে এনে তিনি ফিফার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ