সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
২:১৩ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬

ফিফার ৪২০ কোটি ডলারের বাণিজ্যিক পরিকল্পনা ঘিরে বিরোধ: বিশ্বকাপ বয়কটের দিকে যাচ্ছে ইউরোপ!

বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপের মতো ঐতিহ্যবাহী টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক কার্যক্রমে বেসরকারি বিনিয়োগ আনার সিদ্ধান্তকে কেন্দ্র করে ফিফা এবং বিশ্ব ফুটবলের প্রভাবশালী সংস্থাগুলোর মধ্যে নজিরবিহীন উত্তেজনার সৃষ্টি হয়েছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর এই বিতর্কিত পরিকল্পনার বিরোধিতা করে ইউরোপের একাধিক ফুটবল ফেডারেশন সরাসরি বিশ্বকাপ বয়কটের মতো কঠোর পদক্ষেপ গ্রহণের হুমকি দিচ্ছে। কী রয়েছে ফিফার নতুন এই পরিকল্পনায়? সম্প্রতি […]

ফিফার ৪২০ কোটি ডলারের বাণিজ্যিক পরিকল্পনা ঘিরে বিরোধ: বিশ্বকাপ বয়কটের দিকে যাচ্ছে ইউরোপ!

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপের মতো ঐতিহ্যবাহী টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক কার্যক্রমে বেসরকারি বিনিয়োগ আনার সিদ্ধান্তকে কেন্দ্র করে ফিফা এবং বিশ্ব ফুটবলের প্রভাবশালী সংস্থাগুলোর মধ্যে নজিরবিহীন উত্তেজনার সৃষ্টি হয়েছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর এই বিতর্কিত পরিকল্পনার বিরোধিতা করে ইউরোপের একাধিক ফুটবল ফেডারেশন সরাসরি বিশ্বকাপ বয়কটের মতো কঠোর পদক্ষেপ গ্রহণের হুমকি দিচ্ছে।

কী রয়েছে ফিফার নতুন এই পরিকল্পনায়?

সম্প্রতি ফিফার পক্ষ থেকে জানানো হয়, বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপের আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা করতে ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজেস’ নামের একটি নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠান গঠন করা হবে।

  • বিনিয়োগ লক্ষ্যমাত্রা: এই প্রতিষ্ঠানের সর্বোচ্চ ২১ শতাংশ শেয়ার প্রাইভেট ইনভেস্টর বা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে প্রায় ৪২০ কোটি মার্কিন ডলার তোলার লক্ষ্য ধরা হয়েছে।
  • ফিফার যুক্তি: ফিফা কর্তৃপক্ষের দাবি, সংগৃহীত এই বিপুল অর্থ বিশ্বজুড়ে থাকা তাদের ২১১টি সদস্য দেশের ফুটবল উন্নয়ন প্রকল্পে ব্যয় করা হবে।

বিশ্বজুড়ে ক্ষোভ ও বয়কটের আশঙ্কা

ফিফার এই বাণিজ্যিকীকরণের উদ্যোগ সামনে আসতেই ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফাসহ (UEFA) বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় ফেডারেশন তীব্র বিরোধিতা শুরু করেছে।

  • উত্তর ও মধ্য আমেরিকা অঞ্চলের ফুটবল সংস্থা ‘কনকাকাফ’ (CONCACAF) এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (AFC) এ বিষয়ে গভীর উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করেছে।
  • ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স ও ডেনমার্কের ফুটবল কর্তৃপক্ষ পরিকল্পনাটির তীব্র সমালচনা করেছে।
  • পরিস্থিতি নিয়ে ইউরোপীয় ফুটবলের নীতি নির্ধারকরা এক জরুরি বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন। ফিফা যদি তাদের অবস্থান থেকে সরে না আসে, তবে ভবিষ্যতে আয়োজিত বিশ্বকাপ আসর বয়কট করার প্রস্তাবও সেই টেবিলে উঠতে পারে।

‘ভবিষ্যতের ফুটবল বন্ধক রেখে নির্বাচনি চাল’

স্প্যানিশ লা লিগার সভাপতি হ্যাভিয়ার তেবাস ফিফা সভাপতির এই পদক্ষেপকে আগামী ফিফা নির্বাচনকে সামনে রেখে চালানো এক ‘রাজনৈতিক প্রচারণা’ বলে কটাক্ষ করেছেন। তাঁর মতে, এটি ফুটবলের কোনো গুণগত পরিবর্তন বা সংস্কারের জন্য নয়, বরং সদস্য দেশগুলোকে অর্থের লোভ দেখিয়ে ইনফান্তিনোর নিজের চেয়ার শক্ত করার চেষ্টা। একই সঙ্গে ফিফার সাবেক সভাপতি সেপ ব্ল্যাটারও এই পরিকল্পনাকে আন্তর্জাতিক ফুটবলের ঐতিহ্যের জন্য ক্ষতিকর বলে কঠোর সমালোচনা করেছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ