সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে আবারও শীর্ষস্থান দখল করেছে ফ্রান্স। স্পেনকে সরিয়ে এক নম্বরে উঠে এসেছে কিলিয়ান এমবাপ্পের দল। সাম্প্রতিক প্রীতি ম্যাচে ব্রাজিল ও কলম্বিয়াকে হারিয়ে দুই ধাপ এগিয়ে চূড়ায় পৌঁছেছে লে ব্লুরা। ২০১৮ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম আবার শীর্ষে ফিরল ফরাসিরা। () গত সেপ্টেম্বর থেকে এক নম্বরে থাকা স্পেন নেমে গেছে দ্বিতীয় স্থানে। সর্বশেষ আন্তর্জাতিক […]
ছবি: সংগৃহীত
সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে আবারও শীর্ষস্থান দখল করেছে ফ্রান্স। স্পেনকে সরিয়ে এক নম্বরে উঠে এসেছে কিলিয়ান এমবাপ্পের দল। সাম্প্রতিক প্রীতি ম্যাচে ব্রাজিল ও কলম্বিয়াকে হারিয়ে দুই ধাপ এগিয়ে চূড়ায় পৌঁছেছে লে ব্লুরা। ২০১৮ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম আবার শীর্ষে ফিরল ফরাসিরা। ()
গত সেপ্টেম্বর থেকে এক নম্বরে থাকা স্পেন নেমে গেছে দ্বিতীয় স্থানে। সর্বশেষ আন্তর্জাতিক উইন্ডোতে সার্বিয়ার বিপক্ষে জয় পেলেও মিশরের সঙ্গে ড্র করায় শীর্ষস্থান ধরে রাখতে পারেনি ইউরো চ্যাম্পিয়নরা। ()
দুই প্রীতি ম্যাচেই জয় পেয়েও এক ধাপ পিছিয়েছে আর্জেন্টিনা। মৌরিতানিয়া ও জাম্বিয়াকে হারালেও ফ্রান্সের বড় উত্থানের কারণে লিওনেল মেসিদের দল এখন তিন নম্বরে অবস্থান করছে। ()
চতুর্থ স্থানে অপরিবর্তিত রয়েছে ইংল্যান্ড। এক ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠেছে পর্তুগাল। ফলে ছয় নম্বরে নেমে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ফ্রান্সের কাছে হার এবং পরে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়—এই মিশ্র ফলই তাদের অবনমনের কারণ। ()
শীর্ষ দশের বাকি দলগুলোর মধ্যে সপ্তমে নেদারল্যান্ডস, অষ্টমে মরক্কো, নবমে বেলজিয়াম এবং দশমে জার্মানি রয়েছে। ইতালি এক ধাপ এগিয়ে ১২ নম্বরে উঠেছে। ()
এদিকে বাংলাদেশও এক ধাপ পিছিয়ে ১৮১ নম্বরে নেমে গেছে। ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে পরাজয়ের প্রভাব পড়েছে হামজা চৌধুরীদের র্যাঙ্কিংয়ে। অন্যদিকে সবচেয়ে বড় উন্নতি হয়েছে ভিয়েতনামের, তারা ৯ ধাপ এগিয়ে উঠে এসেছে ৯৯ নম্বরে।