সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৪:১৭ অপরাহ্ন, ১২ ডিসেম্বর ২০২৫

ফুটবল ইতিহাসের সর্বোচ্চ উচ্চতার ভাস্কর্য পাচ্ছেন মেসি

লিওনেল মেসির বহু প্রতীক্ষিত ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’ ঘিরে ভারতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। এই উন্মাদনার অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে আর্জেন্টাইন মহাতারকার ৭০ ফুট উচ্চতার ভাস্কর্য—যা ফুটবল ইতিহাসে কোনো ফুটবলারের ক্ষেত্রে সর্বোচ্চ। আগামীকাল ভারতে পৌঁছাবেন মেসি। তিন দিনের সফরে (১৩–১৫ ডিসেম্বর) তিনি চারটি প্রধান শহর—কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বাই ও নয়াদিল্লি—পরিদর্শন করবেন। ২০১১ সালের পর এটাই মেসির […]

leonel messi
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

লিওনেল মেসির বহু প্রতীক্ষিত ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’ ঘিরে ভারতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। এই উন্মাদনার অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে আর্জেন্টাইন মহাতারকার ৭০ ফুট উচ্চতার ভাস্কর্য—যা ফুটবল ইতিহাসে কোনো ফুটবলারের ক্ষেত্রে সর্বোচ্চ।

আগামীকাল ভারতে পৌঁছাবেন মেসি। তিন দিনের সফরে (১৩–১৫ ডিসেম্বর) তিনি চারটি প্রধান শহর—কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বাই ও নয়াদিল্লি—পরিদর্শন করবেন। ২০১১ সালের পর এটাই মেসির প্রথম ভারত সফর। সফরের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে রয়েছে কলকাতায় তার বিশাল ভাস্কর্যের উন্মোচন।

মেসির সফরসূচিতে প্রতিটি শহরে ভিন্ন ধরনের আয়োজন রাখা হয়েছে। সফরের কয়েকটি অংশে তার সঙ্গে যোগ দেবেন ইন্টার মায়ামির সতীর্থ লুইস সুয়ারেজ এবং আর্জেন্টিনা জাতীয় দলে তার সঙ্গী মিডফিল্ডার রদ্রিগো ডি পল।

মেসির ভারত সফরকে ঘিরে আয়োজক ও সমর্থকদের মধ্যে প্রত্যাশা এখন চূড়ান্ত উত্তাপে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ