এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে দলটির পেশাজীবী কাউন্সিল। সোমবার দেওয়া এক বিবৃতিতে কাউন্সিলের সভাপতি ওবায়দুর রহমান এফসিএ ও সাধারণ সম্পাদক মাহবুব শামীম বলেন, এমন ঘটনা দুঃখজনক ও অগ্রহণযোগ্য। তারা জানান, সুস্থ রাজনীতি ও গণতন্ত্র রক্ষায় সহিংসতার কোনো স্থান নেই। বিবৃতিতে ফুয়াদের রাজনৈতিক ভূমিকা ও রাষ্ট্রসংস্কার কার্যক্রমে তার […]
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে দলটির পেশাজীবী কাউন্সিল।
সোমবার দেওয়া এক বিবৃতিতে কাউন্সিলের সভাপতি ওবায়দুর রহমান এফসিএ ও সাধারণ সম্পাদক মাহবুব শামীম বলেন, এমন ঘটনা দুঃখজনক ও অগ্রহণযোগ্য। তারা জানান, সুস্থ রাজনীতি ও গণতন্ত্র রক্ষায় সহিংসতার কোনো স্থান নেই।
বিবৃতিতে ফুয়াদের রাজনৈতিক ভূমিকা ও রাষ্ট্রসংস্কার কার্যক্রমে তার অবদান উল্লেখ করে নেতারা বলেন, একজন ফ্যাসিবাদবিরোধী কর্মী হিসেবে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।
হামলার পর তার নিরাপত্তা জোরদারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।