অনুমোদনের মেয়াদ শেষ হওয়ায় ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজ নিয়মিতভাবে হালনাগাদ করা হবে না বলে জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। তবে জরুরি নিরাপত্তা ও সুরক্ষা–সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রয়োজনে প্রকাশ করা হবে। শনিবার (৩১ জানুয়ারি) ঢাকায় মার্কিন দূতাবাসের যাচাইকৃত ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় এ তথ্য জানানো হয়। দূতাবাসের পোস্টে বলা হয়, এতদিন এই ফেসবুক পেজের […]
ছবি: সংগৃহীত
অনুমোদনের মেয়াদ শেষ হওয়ায় ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজ নিয়মিতভাবে হালনাগাদ করা হবে না বলে জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। তবে জরুরি নিরাপত্তা ও সুরক্ষা–সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রয়োজনে প্রকাশ করা হবে।
শনিবার (৩১ জানুয়ারি) ঢাকায় মার্কিন দূতাবাসের যাচাইকৃত ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় এ তথ্য জানানো হয়।
দূতাবাসের পোস্টে বলা হয়, এতদিন এই ফেসবুক পেজের মাধ্যমে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ ও নিরাপত্তা নির্দেশনা, ভিসা ও কনস্যুলার সেবা সংক্রান্ত তথ্য, নিরাপত্তা সতর্কতা এবং বাংলাদেশ–যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন কর্মকাণ্ডের হালনাগাদ তথ্য প্রকাশ করা হতো। পাশাপাশি সাধারণ জনগণের জন্য দূতাবাসের নানা কার্যক্রম ও গুরুত্বপূর্ণ ঘোষণা জানাতে এই প্ল্যাটফর্মটি ব্যবহৃত হয়ে আসছিল।
তবে অনুমোদনসংক্রান্ত বিশেষ পরিস্থিতির কারণে এখন থেকে পেজটিতে নিয়মিত পোস্ট দেওয়া হবে না বলে জানানো হয়েছে। পরিবর্তে কেবল জরুরি নিরাপত্তা, সুরক্ষা ও তাৎক্ষণিক গুরুত্বপূর্ণ তথ্য প্রয়োজন অনুযায়ী প্রকাশ করা হবে।
দূতাবাস সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রয়োজনীয় তথ্য জানার জন্য সংশ্লিষ্টরা দূতাবাসের অন্যান্য অফিসিয়াল যোগাযোগমাধ্যম অনুসরণ করতে পারবেন।