দেশে নতুন করে কেউ ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের অধিকার নিয়ে যারা ছিনিমিনি খেলবে, তাদের সঙ্গে কোনো আপোষ করবে না বিরোধী দল। অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাব […]
ছবি: সংগৃহীত
দেশে নতুন করে কেউ ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, জনগণের অধিকার নিয়ে যারা ছিনিমিনি খেলবে, তাদের সঙ্গে কোনো আপোষ করবে না বিরোধী দল। অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভার আয়োজন করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ।
তিনি বলেন, সরকার ভালো কাজ করলে বিরোধী দল সহযোগিতা করবে। তবে সরকার যদি ভুল পথে হাঁটে, তাহলে কঠোর অবস্থান নেওয়া হবে।
সরকারকে সংকীর্ণতা থেকে বেরিয়ে জাতীয় স্বার্থে সবাইকে নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংস্কারের বিষয়ে সবার মতামত নিতে হবে। সংসদে সমাধান না হলে রাজপথে আন্দোলনের পথ বেছে নেওয়া হবে।
ডা. শফিকুর রহমান বলেন, সংস্কার উপেক্ষা করা হলে শহীদদের আত্মত্যাগের অবমাননা করা হবে। শহীদ হাদি, আবরার ফাহাদ ও ফেলানীর মতো ব্যক্তিদের কথাও উল্লেখ করেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের নায়েবে আমির আব্দুস সবুর ফকির। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। এছাড়া বিভিন্ন পর্যায়ের নেতারা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।