সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
৪:৩০ অপরাহ্ন, ৩ সেপ্টেম্বর ২০২৬

বন্যাকবলিত নেপালকে ১০ লাখ ডলার সহায়তা দিল বাংলাদেশ

ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপালের ত্রাণ ও মানবিক কার্যক্রমে সহায়তার জন্য ১০ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে বাংলাদেশ। নেপালের চলমান ত্রাণ, পুনরুদ্ধার ও মানবিক কার্যক্রমে সহযোগিতার অংশ হিসেবে দেশটির প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এই অর্থ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির হাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের […]

বন্যাকবলিত নেপালকে ১০ লাখ ডলার সহায়তা দিল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপালের ত্রাণ ও মানবিক কার্যক্রমে সহায়তার জন্য ১০ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে বাংলাদেশ। নেপালের চলমান ত্রাণ, পুনরুদ্ধার ও মানবিক কার্যক্রমে সহযোগিতার অংশ হিসেবে দেশটির প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এই অর্থ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির হাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে লেখা একটি চিঠি তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সময় নেপালকে দেওয়া বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তার বিষয়টিও রাষ্ট্রদূতকে জানানো হয়।

সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে নেপালে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির পর দেশটির পাশে দাঁড়ানোর উদ্যোগ হিসেবে এই সহায়তা দেওয়া হয়েছে।

এর আগে ১ সেপ্টেম্বর ঢাকায় নেপাল দূতাবাসে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সেখানে তিনি ভয়াবহ এই দুর্যোগে নিহতদের প্রতি গভীর শোক এবং নেপালের জনগণের প্রতি সমবেদনা জানান।

এ ছাড়া নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গত ২৭ আগস্ট জাতীয় সংসদে একটি শোকপ্রস্তাবও গ্রহণ করা হয়।

সূত্র: ইত্তেফাক

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ